এক্সপ্লোর

Kolkata News: তিলজলায় পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত তিন কিশোর

Kolkata News: গরম থেকে বাঁচতে পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর। কিন্তু, সাঁতার না জানার জেরে জলে ডুবে মৃত্যু হল তাদের। শুক্রবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তিলজলার চৌভাগা এলাকায়।

কলকাতা: গরমের হাত থেকে বাঁচতে পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর। আর সেটাই কাল হল। সাঁতার না জানায় জলে ডুবে মৃত্যু হল তাদের। শুক্রবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তিলজলার (Tiljala) চৌভাগা (Chowbaga) এলাকায়।  

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে শুক্রবার বিকেলে তিলজলার চৌভাগার একটি পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর। স্নান করার সময় একজন কিশোর ডুবে যাচ্ছে দেখে বাকি দুই কিশোর জলে ঝাঁপিয়ে পড়ে বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু, তিনজনের কেউই সাঁতার জানত না। এর ফলে কিছুক্ষণের মধ্যেই তারা জলে ডুবে যায়। ঘটনাস্থলের কাছে থাকা একটি বাড়ির সিসিটিভি ফুটেজে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই পুকুরের কাছে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকেও। 

বিষয়টি জানতে পারার পরেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারপর ওই পুকুরে ডুবুরি নামিয়ে জলে ডুবে যাওয়া তিনজন কিশোরকে উদ্ধারের চেষ্টা চলে। বেশ কিছুক্ষণ পরে তন্নতন্ন করে তল্লাশি চালানোর পর পুকুরের তলদেশ যেতে অচৈতন্য অবস্থায় ওই তিনজন কিশোরকে উদ্ধার করেন ডুবুরিরা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালেও। কিন্তু, সেখানে যাওয়ার পর ওই তিনজন কিশোরকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। বিষয়টি কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে তিলজলার চৌভাগা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রচণ্ড গরমের জ্বালায় অস্বস্তিতে ভুগছেন বেশিরভাগ মানুষ। শুক্রবার বিকেলে সেই গরম আবহাওয়া সহ্য করতে না পেয়ে তিন বন্ধু চৌভাগা এলাকার একটি পুকুরে স্নান করতে নেমেছিল। পুকুরে স্নান করতে নামলেও তারা সাঁতার জানত না। জলে নেমে হুড়োহুড়ি করতে গিয়ে একটি কিশোর গভীর জলে ডুবে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে অন্য দুই কিশোর। আর এতে উল্টো ফলই হয়। ওই কিশোরকে বাঁচানোর বদলে তারা দুজনেই ডুবে যেতে থাকে। পুকুরের পাশে থাকা একটি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে ও ঘটনাস্থলে থাকা কয়েকজন মানুষের থেকে এই দুর্ঘটনার খবর পেয়ে পুকুর ধারে ভিড় করে তল্লাশি শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনেকে। খবর পেয়ে আসা পুলিশও। তারপর তারা ডুবুরি নামিয়ে অচৈতন্য অবস্থায় ওই তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dev: ভোটপ্রচারে বেরিয়ে 'কপ্টার-বিভ্রাট'! যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ দেবের কপ্টারের

সেরা শিরোনাম

Rajasthan News: পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget