এক্সপ্লোর

স্বামীজি এসেছিলেন এখানে, বাঙালির সঙ্গে বহু পুরনো যোগাযোগ এই হাথরসের

স্বামী গম্ভীরানন্দ যুগনায়ক বিবেকানন্দ-য় লিখেছেন, হাথরস স্বামীজির স্মৃতিধন্য।

  কলকাতা: স্বামী বিবেকানন্দ তখন রমতা সাধু। তখনও শিকাগো যাননি, ঘুরে বেড়াচ্ছেন ভারতের শহরে গ্রামে, গভীরভাবে চিনছেন ভারত আত্মাকে। তখনই হাথরসে আসেন তিনি। সেই হাথরস, নারী নিগ্রহের ঘটনায় যা এখন শিরোনামে। এখান থেকে তিনি পান একনিষ্ঠ শিষ্য শরৎচন্দ্র গুপ্তকে। স্বামী গম্ভীরানন্দ যুগনায়ক বিবেকানন্দ-য় লিখেছেন, হাথরস স্বামীজির স্মৃতিধন্য। বৃন্দাবন থেকে হরিদ্বার যাচ্ছিলেন স্বামীজি। হাথরস স্টেশনের তরুণ সহকারী স্টেশন ম্যানেজার শরৎচন্দ্র গুপ্ত  দেখতে পান, এক সাধু প্ল্যাটফর্মে মাটির ওপর বসে আছেন। শরৎচন্দ্র জিজ্ঞাসা করেন, তিনি ক্ষুধার্ত কিনা। সাধু হ্যাঁ বলায় তিনি তাঁকে নিজের বাড়ি নিয়ে আসেন। শরৎচন্দ্র বলেছেন, আমি স্বামীজির সেই ভয়ঙ্কর চক্ষু দুইটিরই পিছু লইলাম। স্বামীজি তাঁর বাড়িতে কয়েকদিন ছিলেন। তারপর শরৎচন্দ্র তাঁকে বলেন, আমায় কিছু উপদেশ দিন। উত্তরে স্বামীজি বিদ্যাসুন্দর থেকে সুন্দরের প্রতি মালিনীর উক্তি সুর করে গেয়ে বলেন, বিদ্যা যদি লভিতে চাও, চাঁদমুখে ছাই মাখ, নইলে এই বেলা পথ দেখ। শরৎচন্দ্র বলেন, আপনি যা বলবেন তাই করতে রাজি, সর্বস্ব ত্যাগ করে আপনার সঙ্গে যেতে আমি প্রস্তুত। কিছুদিন সেখানে থাকার পর স্বামীজি ব্রজেনবাবু নামে আর এক বাঙালি ভদ্রলোকের বাড়ি কদিন থাকেন। তখন স্থানীয় বাঙালিটোলার বাসিন্দারা ভিড় করতেন তাঁকে দেখতে। কিন্তু কদিন পর স্বামীজি শরৎচন্দ্রকে বলেন, আর আমার এখানে চলবে না। আমরা সন্ন্যাসী, আমাদের এক জায়গায় অধিক দিন থাকা উচিত নয়, তা ছাড়া আমি তোমাদের ভালবাসার টানে পড়ে যাচ্ছি।  হৃষীকেশে চলে গেলেন তিনি, সঙ্গে শরৎচন্দ্র, স্বামীজি তাঁকে মন্ত্রদীক্ষা দিয়েছেন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?

ভিডিও

Farakka Landslide: নিউ ফরাক্কা জংশনের কাছে লাইনে ধস, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, শুরু ট্রায়াল রান
Pakistan Spy Arrested: পিংলায় পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA
Jadavpur BJP Attacks: যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget