এক্সপ্লোর

ISKCON Temple: ইসকন মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর নামে এল ইমেল

ISKCON Bomb Threat: যদিও এই প্রথম নয়। গত ৩ দিনে এই নিয়ে চার বার এই বোমা-হামলার হুমকি মেইল এসেছে তিরুপতি শহরে।


নয়া দিল্লি: কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশের তিরুপতির দুটি হোটেলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। এবার তিরুপতির ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। ইতিমধ্যেই পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই অভিযোগপত্রে দাবি করা হয়েছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন ISIS সন্ত্রাসীরা মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।                                                                                                    

রবিবার ইসকন মন্দির কর্তৃপক্ষ একটি ইমেল পায়, এমনটাই জানতে পেরেছে পুলিশ। সেখানে লেখা রয়েছে, পাকিস্তানের আইএসআইএস মদতপুষ্ট জঙ্গিরা মন্দিরটি বোমা মেরে উড়িয়ে দিতে পারে। এই ইমেল পাওয়ার পরই আতঙ্ক ছড়ায় মন্দিরটিতে। তবে তিরুপতি পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং তল্লাশি চালায়। নিয়ে আসা হয় বোম স্কোয়াড এবং স্লিফার ডগও। তবে মন্দির চত্বর থেকে কোনও বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি। 

সার্কেল ইন্সপেক্টর এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলবে। কে বা কারা এই কাজটি করেছেন তা খতিয়ে দেখা হবে। যদিও পুলিশের দাবি এটি কোনও প্রতারণামূলক মেইল। 

যদিও এই প্রথম নয়। গত ৩ দিনে এই নিয়ে চার বার এই বোমা-হামলার হুমকি মেইল এসেছে তিরুপতি শহরে। এর আগে  দুটি হোটেলও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। যদিও পুলিশ তদন্ত করে কিছু খুঁজে পায়নি। তবে এই ধরনের বোমা হুমকির খবরে স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

আরও পড়ুন, বাইকের সাইলেন্সরে ভয়ঙ্কর আওয়াজ কেন? ধমক দিতেই বাবাকে ডেকে এনে পুলিশকে মার যুবকের

প্রসঙ্গত, তিরুপতি মন্দিরে পুজো দিতে সেখানে ভিড় জমান বহু পুণ্যার্থী।

তবে মন্দির, হোটেল ছাড়াও একাধিক বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ইতিমধ্যেই বিমানের ক্ষেত্রে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget