এক্সপ্লোর

Titanic Auction: শেষ বার কী খেয়েছিলেন যাত্রীরা? নিলামে সওয়া ১ কোটিতে বিকোল ‘টাইটানিকে’র মেনু

Titanic Menu Card: ১৯১২ সালের ১৪-১৫ এপ্রিল আটলান্টিকে তলিয়ে যায় টাইটানিক। তার তিন রাত আগে, শেষ বার জাহাজের প্রথম শ্রেণির যাত্রীদের জন্য নৈশভোজের মেনু তৈরি করা হয়েছিল।

নয়াদিল্লি: মহাসাগরের বুকে সলিল সমাধি ঘটেছে ১০০ বছরেরও আগে। কিন্তু ‘টাইটানিক’ ঘিরে কৌতূহলে খামতি নেই আজও। তার আগে জাহাজের নৈশভোজের মেনু এবার নিলামে বিকোল ৮৩ হাজার পাউন্ডে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৪.৫ লক্ষ টাকা। (Titanic Auction) বিষয়টি সামেন আসতেই নতুন করে ফের চর্চায় 'টাইটানিক'।

১৯১২ সালের ১৪-১৫ এপ্রিল আটলান্টিকে তলিয়ে যায় টাইটানিক। তার তিন রাত আগে, শেষ বার জাহাজের প্রথম শ্রেণির যাত্রীদের জন্য নৈশভোজের মেনু তৈরি করা হয়েছিল। কয়েক দিন অন্তর অন্তর জাহাজে মেনু পাল্টানো হতো। শেষ বার তৈরি মেনুটিই নিলামে তোলা হয় সম্প্রতি। জাহাজ তলিয়ে যেতে থাকলেত লাইফবোটে সেটি সঙ্গে নিয়ে কেউ উঠেছিলেন বলে মনে করা হচ্ছে। (Titanic Menu Card)

কিন্তু কে সেটি ওই মেনু সঙ্গে করে এনেছিলেন, তা এখনও অধরা। কেন ওই মেনু সঙ্গে নিয়ে লাইফবোটে উঠেছিলেন ওই ব্যক্তি, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাণ নিয়ে পালানোর মুহূর্তে মেনুটি সঙ্গে নিয়ে আসার প্রয়োজন বোধ হল কেন, সেই নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: India Canada Conflict: পরিণামের কথা না ভেবে এমন চলতে থাকলে...ফের ভারতকে নিশানা ট্রুডোর

শুধু তাই নয়, মেনুতে উল্লেখিত খাবার নিয়েও কৌতূহল দেখা দিয়েছে। মেনুতে ‘ভিক্টোরিয়া পুডিং’ নামের একটি পদের উল্লেখ রয়েছে। সেটি আসলে কী, তা জানতে আগ্রহী হয়ে পড়েছেন অনেকেই। জানা যাচ্ছে, সেটি আসলে শেষপাতে খাওয়ার পদ, অ্যাপ্রিকট, ফ্রেঞ্চ আইসক্রিম, ময়দা, ডিম, জ্যাম, ব্র্যান্ডি, আপেল, চেরি, চিনি এবং মশলা সহযোগে তৈরি শেষপাতের মিষ্টি পদ সেটি।

মেনুকার্ডটিতে জলের দাগ রয়ে গিয়েছে। তবে উপরিভাগে থাকা নক্ষত্রচিহ্নটি বোঝা যাচ্ছে স্পষ্ট। ১১ এপ্রিলের ওই মেনুতে রয়েছে অয়েস্টার, স্যামন, বিফ, ডাক, চিকেন, আলু, ভাত। টাইটানিক থেকে উদ্ধার করে আনা জিনিসপত্র এবং পরবর্তী কালে ধ্বংসস্তুপ থেকে প্রাপ্ত ছোটখাটো সামগ্রীর সঙ্গে ওই মেনুকার্ডটি নিলামে তোলে হেনরি আলড্রিজ অ্যান্ড সন অফ উইল্টশায়ার। একটি কম্বলও তোলা হয় নিলামে।

কোনও অবস্থাতেই ডুববে না বলে জলে নামানো হয়েছিল 'টাইটানিক'কে। সেই সময়কার অভিজাত সম্প্রদায়ের মানুষজন তো বটেই, জীবন-জীবিকার সন্ধানে যাওয়া মানুষজনও ওঠেন ওই জাহাজে কিন্তু হিমশৈলে ধাক্কা খেয়ে মহাসাগরে তলিয়ে যায় 'টাইটানিক'। সবমিলিয়ে জাহাজে ১ হাজার ৫০০ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
Sikkim Tunnel Collapse : ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে ! ধস নির্মীয়মাণ সুড়ঙ্গে, ছড়াতে পারে মিথেন, পরপর মৃত্যু
ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে ! ধস নির্মীয়মাণ সুড়ঙ্গে, ছড়াতে পারে মিথেন, পরপর মৃত্যু
West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget