এক্সপ্লোর

TMC Foundation Day 2026: কোনও রকম অপশক্তির কাছে মাথা নত নয়, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কী বার্তা মমতার?

West Bengal: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর গোটা বিশ্ব। কলকাতাতেও চলছে দেদার ঘোরাঘুরি, খাওয়াদাওয়া। ১ জানুয়ারি বিশেষ দিন তৃণমূল কংগ্রেসেরও। কারণ, এদিনই টিএমসি-র প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day 2026)। সকালেই যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal chief minister Mamata Banerjee)। কী লিখলেন মুখ্যমন্ত্রী?

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। মমতা লিখেছেন, '১৯৯৮ সালে আজকের দিনে মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান। বাংলার উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী-সমর্থক সেই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। কোনও রকম অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।'

২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। যে নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে। আসন্ন বিধানসভা ভোটের আগে SIR আবহে রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ। তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলকে নিশানা করেছেন তিনি। পাল্টা বাঁকুড়ার বড়জোড়ায় প্রাক নির্বাচনী জনসভায় সুর চড়িয়েছেন তৃণমূলনেত্রীও। নিশানা করেছেন শাহকে। তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন, "একজন দুঃশাসন এসেছেন বাংলায়। ভোট এলে, দুর্যোধন-দুঃশাসনরা আসেন। ওঁদের চোখে দেখবেন, দু'চোখে দেখলেই আতঙ্ক হবে। এই বুঝি কিছু ক্ষতি করতে এল রে। দুঃশাসনবাবু এসেছেন, শকুনি মামার চ্যালা। যেমন তাঁরা ঘুরে বেড়াচ্ছেন আর বলে বেরাচ্ছেন, বাংলায় দেড় কোটি মানুষের নাম বাদ যাবে। কেন ? সারা সারাজীবন বাংলায় থেকেছেন, বাংলার ভোটার।"

অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জোর লড়াইয়ের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশে মদত জোগানোর অভিযোগ তুলেছেন তিনি। সেই নিয়ে এবার শাহকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মু ও কাশ্মীরে কি অনুপ্রবেশ নেই, প্রশ্ন তুলেছেন মমতা। সেই সঙ্গে পহেলগাঁও ও দিল্লির লালকেল্লা হামলা নিয়েও বিজেপি ও শাহকে তীব্র আক্রমণ করেছেন তিনি। (Mamata Banerjee)

মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন শাহ। ২০২৬-এর নির্বাচনও অনুপ্রবেশকে কেন্দ্র করেই হবে বলে জানান তিনি। এর কিছু ক্ষণ পরই বড়জোড়ার সভা থেকে শাহকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, "বাংলায় শুধু অনুপ্রবেশকারী! কাশ্মীরে নাকি নেই? তাই যদি সত্যি হয় বন্ধু, তাহলে একটা কথার উত্তর চাই, পহেলগাঁও কি তাহলে আপনারা করালেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, তা কি আপনারা করালেন? বাংলা ছাড়া আর কোথাও অনুপ্রবেশকারী নেই? তাহলে এতদিন আপনারা কী করলেন?"

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget