এক্সপ্লোর

Mahua Moitra: 'অনেক কিছু হারিয়েছি আমি...' কী হারানোর কথা বললেন মহুয়া?

Parliament Session: এদিন সংসদে বক্তব্য রাখার সময় ছত্রে ছত্রে বিজেপিকে বেঁধেন মহুয়া। তুলে আনেন তাঁর ব্যক্তিগত প্রসঙ্গও

নয়াদিল্লি: আগেরবার সংসদ থেকে Cash for Query মামলায় সংসদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে ফের কৃষ্ণনগরের ওই আসন থেকেই তৃণমূলের টিকিটে দিতে সংসদে গিয়েছেন মহুয়া মৈত্র। সোমবার বক্তব্য় রাখার সময় ঘুরেফিরে তাঁর বক্তব্যে উঠে এল বহিষ্কৃত হওয়ার ঘটনা। ছত্রে ছত্রে বিঁধালেন বিজেপি সরকারকে। 

আগেরবার বহিষ্কৃত হওয়ার প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করার সময় তুলে আনলেন ব্য়ক্তিগত প্রসঙ্গও। মহুয়ার কথায়, 'আমি সাংসদপদ হারিয়েছিলাম। আমি ঘর হারিয়েছিলেন। অস্ত্রোপচারে আমি আমার ইউটেরাস হারিয়েছিলাম।' হারানোর তালিকার সঙ্গে সঙ্গেই কী পেয়েছিলেন, সেটাও জানলেন তিনি। মহুয়া মৈত্র বলেন, 'আমি ভয় থেকে মুক্তি পেয়েছি। আমি আপনাকে ভয় করি না। আমি তোমাদের (বিজেপি) শেষ দেখব।'

এর আগেও একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গ তুলেছিলেন মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন গতবার যে সময় তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই সময়েই তাঁকে সরকারি ঘর তাঁকে ছাড়তে হয়েছিল। সেই সময়েই তাঁর 'Total Hysterectomy' হয়েছিল। সেই কারণে তাঁর ওভারি, ইউটেরাস বাদ গিয়েছিল। তার পরপরই তাঁকে সব ছাড়তে হয়।

২০২৩ সালের ডিসেম্বরে Cash for Query মামলায় তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। লোকসভার এথিক্স কমিটি জানিয়েছিল যে মহুয়া মৈত্র সংসদে মোদি সরকারের সমালোচনা করে বিশেষ প্রশ্ন তোলার জন্য এক ব্য়বসায়ীর কাছ থেকে উপহার ও নগদ নিয়েছিলেন। 

এদিন মহুয়া মৈত্র বক্তব্য় শুরুর সময়েই উঠে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা দেখেই মহুয়া বলতে থাকেন, 'আপনি আমার এলাকায় ২ বার এসেছিলেন। আপনি অন্তত আজ আমার বক্তব্য শুনুন...' 

 

রাষ্ট্রপতির বক্তব্য় নিয়েও সমালোচনা করেছেন মহুয়া। তাঁর অভিযোগ, যাঁরা রাষ্ট্রপতির বক্তব্য লিখে দিয়েছেন তাঁরা পুরনো তথ্য দিয়ে লিখেছেন। সংখ্যগরিষ্ঠতা নিয়ে এই সরকার এসেছে- এমন বক্তব্য ছিল রাষ্ট্রপতির ভাষণে। সেই প্রশ্ন তুলে মহুয়ার কটাক্ষ, 'পুরনো বক্তব্য টুকে বসিয়ে দিয়ে দয়া করে রাষ্ট্রপতিকে অপমান করবেন না।'

তোপ বিজেপিকে:
এর আগে ২০১৯ সালে তাঁর এক ঝাঁঝালো ভাষণের জন্য বিখ্যাত হয়েছিলেন মহুয়া মৈত্র। 'ফ্যাসিবাদের সাতটি চিহ্ন'- বলেছিলেন তিনি। তা নিয়ে প্রচুর আলোচনাও হয়েছিল। আগেরবার ৩০৩ আসন থেকে কমে এই ভোটে ২৪০ আসনে বিজেপি নেমে যাওয়ায়, তা নিয়েও কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, 'আমার আগেরবার বলতে দেওয়া হয়নি। আমায় বসিয়ে দেওয়ার জন্য আপনাদের ৬৩টি আসন কমিয়ে দিয়েছে জনতা।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: 'রাজ্যে এখন ৩৫৫ ধারা জারির সঠিক সময়...সুপারিশ করুন রাজ্যপাল', দাবি শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget