এক্সপ্লোর

TMC : 'বাংলা একটা বিশেষ রাজ্য, যেখানে আইনের শাসন চলে না' ! সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর আক্রমণের প্রতিবাদে তৃণমূল

TMC On Lalan Singh : সংসদে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংহের আক্রমণের কড়া জবাব তৃণমূলের

নয়াদিল্লি: ছাব্বিশের ভোটের আগে ভিনরাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল জাতীয় তথা রাজ্য রাজনীতি। যা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'বাংলায় কথা বললেই বাংলাদেশি ?' আগেই অসমের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তিনি। এবার সংসদে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংহের আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন, প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? অন্তর্বর্তী উপাচার্যকে বেলাগাম আক্রমণে TMCP, 'জোর করে ঢুকে আন্দোলন', ছাত্রের বিরুদ্ধে FIR !

'বাংলা একটা বিশেষ রাজ্য, যেখানে আইনের শাসন চলে না', সংসদে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংহের আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস।'বিশেষ ধরনের রাজ্য মানে কি? পশ্চিমবঙ্গ দেশের অবিচ্ছেদ্য অংশ। অবজ্ঞা নয়, পশ্চিমবঙ্গ চায় সম্মান', কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব তৃণমূলের। গরিব মানুষের তহবিল চুরি করে অপমান করছেন বাংলার মনীষীদের। বিহারের তকমা লাগাতে চাইছেন বাংলাকে, বাঙালিদের বলছেন বাংলাদেশি। গর্বের সঙ্গে বাংলা বলছে বলে আটক করে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। অবশ্যই বিশেষ, কেননা দিল্লির ফতোয়ায় মাথা নত করে না বাংলা। বিজেপির বিভাজন, ঘৃণার রাজনীতির পরোয়া করে না বলেই বাংলা বিশেষ', সংসদে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংহের আক্রমণের কড়া জবাব তৃণমূলের। 

প্রসঙ্গত, ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও কি NRC ইস্য়ুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল? সোমবারের পর মঙ্গলবারও NRC-ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, নতুন করে ভোটার লিস্ট তোলার নামে NRC চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন বাংলায় আমরা ১ জনও ভোটার লিস্টে নাম তুলতে যেন বাদ না রাখি। পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি, ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, নতুন করে ভোটার লিস্ট তোলার নামে NRC চালু করার ব্যবস্থা করা হচ্ছে।২০২৬-এর বিধানসভা নির্বাচনেও NRC ইস্য়ুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল? ২১ জুলাইয়ের মঞ্চে কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে হাজির করেছিল তৃণমূল। যাকে বিজেপি শাসিত আসাম থেকে NRC নোটিস পাঠানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী আপনি অসমকে সামলাতে পারছেন না, আর বাংলায় নাক গলাচ্ছেন! নাক গলানো বন্ধ করুন।'

সোমবার বোলপুরের সভা থেকেও NRC প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে NRC আমি বেঁচে থাকতে করতে দেব না। এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। এরপর মঙ্গলবার ইলামবাজার থেকেও সেই NRC-ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'আপনাদের মনে আছে,  যখন NRC হয়েছিল ১৭ লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল। তাদের ডিটেনশন ক্য়াম্পে রেখেছিল আর তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে ৭ লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল। শিখও ছিল। খ্রিষ্টানও ছিল। নেপালিও ছিল। মনে রাখবেন বাংলায় আমরা ১ জনও ভোটার লিস্টে নাম তুলতে যেন বাদ না রাখি। এটা প্রকৃত ভোটারদের মাথায় রাখতে হবে।'
 
রাজনৈতিক চাপানউতোরের মধ্য়েই কোচবিহারের দিনহাটার উত্তমকুমার ব্রজবাসী, আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল, কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস অসম থেকে NRC নোটিস পেয়েছেন। যা নিয়ে বারবার সরব হচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি, ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা NRC NRC করছে। ট্রেন জ্বালানো হয়েছিল। এইবারও তাই করছে। মানুষকে ভুল বোঝাতে নেমে পড়েছে। কোনও NRC হচ্ছে না।'

সেরা শিরোনাম

Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Hurricane Polo : আছড়ে পড়ল রাক্ষুসে হারিকেন, তছনছ উপকূল, বিদ্যুৎহীন বিরাট এলাকা
আছড়ে পড়ল রাক্ষুসে হারিকেন, তছনছ উপকূল, বিদ্যুৎহীন বিরাট এলাকা
Hurricane Polo : ধেয়ে আসছে রাক্ষুসে হারিকেন ! ঘণ্টাকয়েকের মধ্যেই ল্যান্ডফল? আরও দুই নিম্নচাপ বাড়াচ্ছে শক্তি
ধেয়ে আসছে রাক্ষুসে হারিকেন ! ঘণ্টাকয়েকের মধ্যেই ল্যান্ডফল? আরও দুই নিম্নচাপ বাড়াচ্ছে শক্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget