এক্সপ্লোর

New Traffic Rules: ভিডিয়ো প্রমাণ রাখতে হবে পুলিশকে, ট্রাফিক রুল ভাঙলেই ১৫ দিনের মধ্যে আইনি নোটিস

নতুন নিয়ম অনুসারে, ট্রাফিক পুলিশ চালান কাটার ১৫ দিনের মধ্যেই গাড়ির চালকের কাছে পৌঁছে যাবে আইনভঙ্গের নোটিস। 'মোটর ভেহিক্যালস অ্যাক্ট' মেনে এই নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক।

নয়াদিল্লি: ট্রাফিক আইন(Traffic Rules)না মানলে কড়া ব্যবস্থা নেবে সরকার। চালান কাটার ১৫ দিনের মধ্যে আইনভঙ্গকারীর কাছে পৌঁছে যাবে আইনি নোটিস। সম্প্রতি নতুন এই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়েজ মন্ত্রক(Union Ministry of Road Transport and Highways)। 

ট্রাফিকের নতুন নিয়ম (New Traffic Rules) 
নতুন নিয়ম অনুসারে, ট্রাফিক পুলিশ চালান কাটার ১৫ দিনের মধ্যেই গাড়ির চালকের কাছে পৌঁছে যাবে আইনভঙ্গের নোটিস। মোটর ভেহিক্যালস অ্যাক্ট মেনে এই নতুন নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক। যেখানে আইনভঙ্গকারীর পাশাপাশি ট্রাফিক পুলিশকেও সতর্ক করা হয়েছে। নিয়মে বলা হয়েছে, কোনও ব্যক্তি ট্রাফিক আইন না মানলে তাঁর ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করতে হবে পুলিশকে। মামলা শেষ না হওয়া  পর্যন্ত রাখতে হবে এই প্রামাণ্য ফুটেজ। 

কী কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ ? (Delhi Traffic Police)
নুতন নোটিফিকেশনের পরই আরও বেশি করে সক্রিয় হয়েছে দিল্লির ট্রাফিক পুলিশ। রাজধানীর ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শহরে বিভিন্ন জায়গায় আগে থেকেই সিসিটিভি, সাইন বোর্ড লাগানো হয়েছে। ট্রাফিকের নিয়ম ভঙ্গকারীদের ধরতে আরও বেশি সংখ্যায় ক্লোজ সার্কিট টিভি বসানো হবে। স্পিড মাপার জন্য বসানো হবে নির্দিষ্ট যন্ত্র।

অবশ্যই ভিডিয়ো করতে হবে (Must Make Traffic Videos)
অনেক সময় নিজেদের সাফাইয়ে বক্তব্য রাখার সুযোগ পান না অভিযুক্তরা। কেবল ট্রাফিক পুলিশ আধিকারিকের অভিযোগেই কাঠগড়ায় দাঁড়াতে হয় তাঁদের। তবে এবার থেকে আর সেরকম হবে না। আইন ভাঙলে চালকের চালান কাটার পাশাপাশি ভিডিয়ো করে রাখতে হবে ট্রাফিক গার্ডকে। ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে কাটতে হবে এই চালান। 

নতুন নির্দেশ অনুযায়ী, ট্রাফিক আইন ভঙ্গকারীদের ধরতে ইলেকট্রনিক প্রযুক্তির সাহায্য নিতে পারবে পুলিশ। সেই কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা, ড্যাশবোর্ড ক্যামেরা, স্পিড গান, পোশাকের ক্যামেরা ব্যবহার করবে ট্রাফিক পুলিশ। নম্বর প্লেট চেনার জন্য নতুন করে কেনা হবে 'automatic number plate recognition machine'। 

সেরা শিরোনাম

Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget