এক্সপ্লোর

Madhya Pradesh Accident: প্রতিমা বিসর্জনের সময় নদীতে উল্টোল ট্রলি, ১০ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশু! মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায় নদীতে পড়ে গেল ট্রাক্টর ট্রলি, উৎসবের মধ্যেই মৃত্যু একাধিকের

প্রতিমা বিসর্জন থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায় নদীতে পড়ে গেল ট্রাক্টর ট্রলি। আওয়ানা নদীর উপর সেতু থেকে নদীতে পড়ে গেল ট্রাক্টর ট্রলি। পুলের নীচে নদী থেকে অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার। নদীতে ভেসে যেতে পারেন আরও কেউ, সন্ধানে চলছে অভিযান। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে চলছে উদ্ধার অভিযান। সমস্ত মৃতদেহ পান্ধনা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে আনা হচ্ছে। 

মনে করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কালেক্টর এবং পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তথ্য অনুযায়ী, খান্ডোয়া জেলার পান্ধানা এলাকার আরদলা এবং জামলি গ্রামের ৩০-৩৫ জন লোক একটি ট্র্যাক্টর-ট্রলিতে করে পুকুরে এসে পৌঁছেছিল। জানা গেছে যে ট্রলিটিতে প্রয়োজনের চেয়ে বেশি লোক ছিল। একটি কালভার্টে দাঁড়িয়ে থাকার সময় ট্রলিটি ভারসাম্য হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। প্রায় ২০-২৫ জন ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জেসিবির সাহায্যে ট্রলিটি উদ্ধার করা হয়েছে।                                                               

পুলিশের তরফে জানান হয়েছে, দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য বহনকারী একটি ট্র্যাক্টর ট্রলি পান্ধনা এলাকার একটি পুকুরে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসন, এসডিআরএফ এবং স্থানীয় ডুবুরিদের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর পুকুর থেকে পাঁচ থেকে ছয়জন ভক্ত জীবিত বেরিয়ে এসেছেন বলে তারা জানতে পেরেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

পুলিশ মৃতদেহগুলি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এখনও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। পুকুর থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্গা প্রতিমা বিসর্জনের পর ট্র্যাক্টর-ট্রলিটি একটি কালভার্টের উপর দাঁড় করানো অবস্থায় হঠাৎ উল্টে পুকুরে পড়ে যায়। 

মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলি অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।" মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, আহতদের ৪ লক্ষ টাকা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

সেরা শিরোনাম

মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৩
মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৩
West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
News Live Blog : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ

ভিডিও

Durga Puja 2026 | নবমীর পুজোর আড্ডায় স্টুডিওয় হাজির সাহেব, ইন্দ্রাশিস ও রণজয়
Durga Puja 2026 | রাত পোহালেই বিজয়া দশমী, আজ পুজোর আড্ডায় উপস্থিত অপরাজিতা, অমৃতা, অভিষেক, কিঞ্জল
Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget