এক্সপ্লোর

AP Train Accident: বিশাখাপত্তনমে রেল দুর্ঘটনা! বাতিল কোন কোন ট্রেন! ঘুরপথে চলছে কোনগুলি?

Train Cancelled:কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে।

কলকাতা: বিশাখাপত্তনমের কাছে ট্রেন দুর্ঘটনার জেরে প্রভাব পড়েছে দূরপাল্লার ট্রেন চলাচলে। কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে।

বাতিল কোন ট্রেন:
08527 রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল
08528 বিশাখাপত্তনম-রায়পুর প্যাসেঞ্জার স্পেশাল

ঘুরপথে চালানো হচ্ছে কোন কোন ট্রেন:
03357 কোয়েম্বাত্তূর স্পেশাল ফেয়ার 
18189 এর্নাকুলাম এক্সপ্রেস
11020 কোনারক এক্সপ্রেস
12703 হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে
12245 হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস

এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথে বদল করা হচ্ছে। সেই তথ্য দ্রুত জানিয়ে দেওয়া হচ্ছে রেলের তরফে।

 

এএনআই সূত্রের খবর, বিশাখাপত্তনমের কাছে আলামান্দা এবং কান্টাকাপাল্লে রেল স্টেশনের মাঝে এই রেল দুর্ঘটনা ঘটেছে। রেলমন্ত্রকের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ঘটনাস্থলে এনডিআরএফ, রেলের উদ্ধারকারী দল পৌঁছেছে। চলছে উদ্ধারকাজ। ইস্ট কোস্ট রেলওয়ে (East Coast Railway)-এর তরফেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এএনআইয়ের সূত্রে খবর, এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। Vizianagaram DRO-এর তরফে জানানো হয়েছে ৩২ জন জখম হয়েছেন। ২টি এসডিআরএফ দল এবং ১টি এনজিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছেছে, উদ্ধারকাজ শুরু হয়েছে। আরও দল যাচ্ছে ঘটনাস্থলে। যাঁরা আহত হয়েছেন তাঁদের তিরুমালা হাসপাতাল এবং Vizianagaram-এর এনআরআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরও কয়েকজন জখম ব্যক্তিকে ভর্তি করা হয়েছে  MIMS hospital
Nellimarla-তে।

কেন্দ্রের ক্ষতিপূরণ:
অন্ধ্রপ্রদেশের আলামান্দা ও কান্টাকাপাল্লার মাঝে এই রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। এই দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যাঁরা আহত তাঁদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। রেল দুর্ঘটনার পরেই বিষয়টি নিয়ে X হ্যান্ডেলে ট্যুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি লিখেছেন, 'উদ্ধারকাজ চলছে। সব যাত্রীদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা ঘটনার বিশদ বিবরণ শুনেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রাজ্য সরকার এবং রেলের আধিকারিকরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে কাজ করছে।' 

আরও পড়ুন: ICU থেকে জেনারেল কেবিনে মন্ত্রী! কাল বৈঠকে মেডিক্যাল টিম

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget