এক্সপ্লোর

ভ্যাকসিনের সঙ্গে উপহারে গাছ, ধূপগুড়িতে অভিনব উদ্যোগ পরিবেশ দিবসে

জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভা এলাকায় এদিন প্রবীণদের ভ্যাকসিনেশনের পর হাতে তুলে দেওয়া হল গাছের চারা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ভ্যাকসিনের সঙ্গে উপরি পাওনা গাছ। বিশ্বএমনই অভিনব ছবি দেখা গেল জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভা এলাকায়। পুরসভা ও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা।

আধুনিক সভ্যতা গিলে খাচ্ছে সবুজকে। নানা অসুখ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে পৃথিবীকে। করোনাকালে অক্সিজেনের সঙ্কট যেন বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। নগরায়ণের ঝোঁকে নিজের জ্ঞানে-অজ্ঞানে কী ক্ষতি মানুষ নিজের করেছে। ক্যালেন্ডারে আরও একটা পরিবেশ দিবস। শনিবার সেই উপলক্ষ্যে এক সুতোয় বাঁধা পড়ল করোনার ভ্যাকসিনেশন আর সবুজের উৎসব। 

জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভা এলাকায় এদিন প্রবীণদের ভ্যাকসিনেশনের পর হাতে তুলে দেওয়া হল গাছের চারা। পুরসভা ও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা। ধূপগুড়ির এক বাসিন্দা জানিয়েছেন, গাছ পেয়ে ভাল লাগছে, অক্সিজেন পাব, গাছ লাগাব, ভাল উদ্যোগ । এদিন বৃক্ষরোপনও করা হয় পুরসভা এলাকা। 

ধূপগুড়ি পুরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ জানিয়েছেন, এখন চারিদিকে অক্সিজেন সঙ্কট। অক্সিজেন যেন পায়, একটা করে গাছ দিচ্ছি। ধূপগুড়ির ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সুরজিত ঘোষ সাধুবাদ জানিয়ে বলেছেন এএই সময়ে ভাল উদ্যোগ।  এই অশান্ত-অসুস্থ এটুকুই যেন আর্তি। অভিনব এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন বাসিন্দারা। 

কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়ে গেছে বঙ্গের একাংশের সবুজকে। গত বছরে আমপানের তাণ্ডবে কলকাতায় প্রায় ১৫ হাজার গাছ উপড়ে গিয়েছিল, রাজ্যেও প্রচুর ক্ষতি হয়েছে। বছর ঘুরতে না ঘুরতেই ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ফের তছনছ সবুজ। পুনরায় তা ফেরানোটা কার্যত একটা চ্যালেঞ্জ। আর এই পরিস্থিতিতেই ধূপগুড়ির এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সকলের। 

উল্লেখ্য, টানা লকডাউনে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরের হেলথ বুলেটিন। শনিবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৬৮২। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,১৫২ জন। এই একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে এথনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৩,৫৮,৫৩৭ জন।

গত বেশ কয়েকদিনের মতোই রাজ্যের মধ্যে করোনা সংক্রমিত ও মৃতের সংখ্যার নিরীখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণায় একদিনে সংক্রমিত ১৬৬৪, ২৮ জনের মৃত্যু। কলকাতায় একদিনে সংক্রমিত ৭৮৬, ২৩ জনের মৃত্যু। শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে সাড়ে ৭২ হাজারের বেশি। রাজ্যে সংক্রমণের হার ১১ শতাংশের কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget