এক্সপ্লোর

Rajasthan Accident: যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেলারের! মর্মান্তিক দুর্ঘটনা ভরতপুরে

Road Accident:দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জন যাত্রীর, গুরুতর আহত হয়েছেন ১২ জনেরও বেশি।

ভরতপুর, রাজস্থান: রাজস্থানের (Rajasthan) ভরতপুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জয়পুর-আগরা (Jaipur-Agra) জাতীয় সড়কে যাত্রী বোঝাই দাঁড়িয়ে থাকা বাসে পিছন থেকে এসে ধাক্কা মারল ট্রেলার। ওই দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জন যাত্রীর, গুরুতর আহত হয়েছেন ১২ জনেরও বেশি। ভাবনগর থেকে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মথুরায় যাচ্ছিল বাসটি। ভরতপুরের লখনপুর থানা এলাকায় বাস দাঁড় করিয়ে মেরামতির কাজ চলছিল সেইসময় বাসের পিছনে ধাক্কা মারে ট্রেলার। সেই সময় বাসের পিছনেই অপেক্ষা করছিলেন বাসচালক এবং যাত্রীদের কয়েকজন। 

ভোর সাড়ে চারটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছিল। একটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় খারাপ হয়ে যায় বাসটি, হয়তো তেলও ফুরিয়ে গিয়েছিল। তখন লখনপুর এলাকার ওই সেতুর উপর দাঁড়িয়ে পড়ে বাসটি। সেখানেই সেটি মেরামত করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই বাসের চালক এবং কিছু যাত্রী বাসটির পিছনে দাঁড়িয়েছিল। সেই সময় দ্রুতবেগে ছুটে আসা একটি ট্রেলার দাঁড়িয়ে থাকা বাসটির পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন বাসযাত্রী মারা যান।

ভরতপুরের পুলিশ সুপার মৃদুল কছওয়া বলেন, 'হাইওয়ের উপর দাঁড়িয়ে ছিল বাসটি। মেরামতির কাজ চলছিল। কয়েকজন যাত্রী বাসের মধ্যে ছিলেন। আর কিছু যাত্রী বাসের বাইরে নেমে এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছিলেন, যখন এই দুর্ঘটনাটি ঘটে।' পুলিশ গোটা ঘটনা নিয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
 
ভরতপুরের (Bharatpur) বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। দুঘর্টনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় দেওয়ার ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। যাঁরা জখম হয়েছেন তাঁদের পরিবারকে ৫০০০০ টাকা করে আর্থিক সাহায্য় দেওয়ার ঘোষণা করা হয়েছে। রাজস্থানের (Rajasthan) গভর্নর কলরাজ মিশ্র, মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এবং অন্য নেতা-মন্ত্রীরা শোকজ্ঞাপন করেছেন।

দুঃখপ্রকাশ রাষ্ট্রপতির:
রাজস্থানের ভরতপুরের এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যিনি গুজরাতে সরকারি সফরে রয়েছেন। জখমরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।  

 

আরও পড়ুন: এই দুই নামে আসছে টাটার নতুন গাড়ি, টাটা কার্ভ কুপে পাবে কোনটি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
ABP Ananda Top 10, 11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget