এক্সপ্লোর

ট্রাম্প প্রশ্ন করতে পারেন সিএএ-এনআরসি নিয়ে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল সহ বিরোধীরাও

আমেরিকার বক্তব্য হাতিয়ার করে বিরোধীরা সিএএ-এনআরসি নিয়ে এক যোগে আক্রমণ করেছে কেন্দ্রীয় সরকারকে।

কলকাতা: ভারত রাষ্ট্রের মূল সুর তার ধর্মনিরপেক্ষতা, সর্ব ধর্মকে এক চোখে দেখায় বেঁধে। বিজেপি সরকার চাইলেও তা বদলাতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে সিএএ-এনআরসি নিয়ে ফের মুখ খুলল তৃণমূল সহ বিরোধীরা। হোয়াইট হাউসও বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভারত সফরে ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ তুলবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউস আধিকারিক দাবি করেছেন, ৩৬ ঘণ্টার ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে তারা উদ্বিগ্ন, মন্তব্য করেছে ওয়াশিংটন। আমেরিকার বক্তব্য হাতিয়ার করে বিরোধীরা সিএএ-এনআরসি নিয়ে এক যোগে আক্রমণ করেছে কেন্দ্রীয় সরকারকে। বিদ্যুৎমন্ত্রী ও তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, ভারতের শেকড়ের সঙ্গে যুক্ত গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। তা যদি কেউ নাড়া দেওয়ার চেষ্টা করে পারবে না। মোদী যদি মনে করেন তিনি ধর্মীয় মেরুকরণ করবেন, তা হলে মূর্খের স্বর্গে বাস করছেন তিনি। আমেরিকা যদি এ নিয়ে প্রশ্ন তোলে তা স্বাগত জানাবেন তাঁরা। আবার সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেছেন, মোদী সরকারের ভুল নীতি ও অসহিষ্ণুতার কারণে দেশের অর্থনীতি এখন দুর্বল, বাণিজ্যের উপযুক্ত পরিস্থিতি না। তাই হোয়াইট হাউসকে সিএএ-এনআরসি নিয়ে প্রশ্ন তুলতেই হচ্ছে। আমেরিকা চায়, ভারত-পাকিস্তানের মধ্যে ঝামেলা চলুক, দু’দেশকেই তারা অস্ত্র বেচবে তাই এই কৌশল নিতে হচ্ছে তাদের। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য বলেছেন, আরব দেশগুলি বিশ্বাস করত ভারত প্রকৃত ধর্মনিরপেক্ষ দেশ। সেই জায়গাটায় এখন আঘাত লেগেছে, তারা এ নিয়ে চাপ তৈরি করছে আমেরিকার ওপর। তাই এ নিয়ে প্রশ্ন তুলছে আমেরিকা। যদিও এই সব চাপানউতোরে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাদের বক্তব্য, ট্রাম্প কী বলবেন না বলবেন, তা তাঁর ব্যাপার তবে সারা বিশ্বের সব ধর্মের মানুষকে ভারত জায়গা দিয়েছে।

সেরা শিরোনাম

News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
ABP Ananda Top 10,11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget