এক্সপ্লোর

জি-৭ গোষ্ঠীতে ভারত সহ ৪ দেশের অন্তর্ভুক্তি চান ট্রাম্প, বৈঠক পিছল সেপ্টেম্বর পর্যন্ত

ভারত ছাড়াও রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকে জি-৭ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার ইচ্ছাপ্রকাশ করেছেন ট্রাম্প।

ওয়াশিংটন: চিনের সঙ্গে করোনা সংক্রমণ, বাণিজ্য নিয়ে সংঘাতের আবহে এবার ভারতকে জি-৭ গোষ্ঠীর সদস্য করতে চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, বর্তমান বিশ্বের উপযুক্ত প্রতিনিধিত্ব নেই জি-৭ গোষ্ঠীতে।  ভারত ছাড়াও রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকে জি-৭ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার ইচ্ছাপ্রকাশ করেছেন ট্রাম্প।  জুনের শেষে আমেরিকায় জি-৭ গোষ্ঠীর বৈঠক হওয়ার কথা ছিল।

ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সফররত সাংবাদিকদেরকে ট্রাম্প জানান, তিনি জি-৭ সম্মেলন সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করছেন। একইসঙ্গে ওই গোষ্ঠীতে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়াকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবেন। ট্রাম্পের এই মন্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক মহলে ভারতের গুরুত্ব বৃদ্ধির বিষয়টি প্রতিফলিত হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় না, বিশ্বে যা ঘটে চলেছে, সেই প্রেক্ষিতে জি-৭ গোষ্ঠীর প্রতিনিধিদলে তার প্রতিফলন ঘটছে। এই গোষ্ঠী ভীষণই সেকেলে। হোয়াইট হাউসের কৌশলগত যোগাযোগের প্রধান অ্যালিসা আলেজান্দ্রা ফারাহ্ বলেন, চিন সম্পর্কিত ভবিষ্যৎ ভাবনা নিয়ে আলোচনা করতে আমেরিকার সাবেকি শরিকদের সঙ্গে এক জায়গায় এনে আলোচনা হবে।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে উন্নত অর্থনীতির সাতটি দেশ মিলে গঠিত জি-৭। এই সাত দেশ হল ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইংল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই সাত দেশের রাষ্ট্রপ্রধানরা বার্ষিক সম্মেলনে মিলিত হন এবং আন্তর্জাতিক অর্থনীতি ও আর্থিক বিষয়ে আলোচনা করেন।

চলতি বছর জি-৭ বৈঠকের সভাপতিত্ব করার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের। সাধারণত, সভাপতিত্ব করা দেশ গোষ্ঠীর বাইরে থাকা এক বা দুই রাষ্ট্রকে বিশেষ আমন্ত্রিত হিসেবে ডাকতে পারেন। গতবছর ভারত ও ফ্রান্স বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget