এক্সপ্লোর

Turkey Earthquake : ভয়াবহ হারে বেড়ে এখনই ৫০০ ছাড়াল তুরস্কে ভূকম্পে মৃতের সংখ্যা, পাশে থাকার বার্তা মোদির

Turkey Earthquake Today : তুরস্কের বিধ্বস্ত শহরে ধসে পড়েছে একের পর এক বহুতল। আশঙ্কা করা হচ্ছে,  ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বহু মানুষ।

নয়াদিল্লি : কয়েক ঘণ্টা আগে পরপর কম্পন ( Earthquake in Turkey )।  তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে ভয়াবহ হারে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই অন্তত ৫৬৮ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। সংখ্যাটা এখানেই থেমে থাকবে না বলেই আশঙ্কা । আহতের সংখ্যা আকাশচুম্বী। 

তুরস্কের বিধ্বস্ত শহরে ধসে পড়েছে একের পর এক বহুতল। আশঙ্কা করা হচ্ছে,  ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বহু মানুষ। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Narendra Modi )ইতিমধ্যেই ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বার্তা দিয়েছেন, "ভারত তুরস্কের জনগণের সঙ্গে রয়েছে। এই বিপর্যয় মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ভারত" জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭.৮ । ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিরিয়ার সীমান্ত থেকে প্রায় ৯০  কিলোমিটার দূরে গাজিয়ানটেপ শহরের উত্তরে । এই অঞ্চলেই সিরিয়ার গৃহযুদ্ধের লক্ষ লক্ষ শরণার্থী বাস করে। ভূমিকম্পটি কায়রো পর্যন্ত অনুভূত হয়েছিল।

 

সোমবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের ( Turkey ) গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর ( Nurdagi city in the Gaziantep province )। একবার নয়, একটি ভূকম্পের পর আবার। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়াতেও প্রবল কম্পন অনুভূত হয়। তুরস্ক লাগোয়া সিরিয়ার ( Syria ) একাংশেও বহু বাড়ি ভেঙে পড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ( Turkish President Recep Tayyip Erdogan ) বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় "তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে"। তিনি টুইটারে লিখেছেন, "আমরা আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এক সঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব এবং কম ক্ষতির মুখোমুখি হব"। মন্ত্রী (Interior Minister ) সুলেমান সোয়লু ( Suleyman Soylu ) এখনই ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতেগুলিতে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন। অ্যাসোসিয়েটেড প্রেস AP জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের একটি প্রধান শহর এবং প্রাদেশিক রাজধানী গাজিয়ানটেপ থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget