এক্সপ্লোর

Flight Accident: মাঝ আকাশে যাত্রী সমেত ভেঙে পড়ল বিমান! ২০ জনকে নিয়েই নিশ্চিহ্ন, জর্জিয়াতে ভেঙে পড়ল তুরস্কের প্লেন

জর্জিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং ব্ল্যাক বক্স উদ্ধার করার চেষ্টা চলছে।

নয়া দিল্লি: আজারবাইজান থেকে দেশে ফেরার পথে জর্জিয়া সীমান্তে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান ভেঙে পড়েছে, এমনটাই খবর। তুরস্কের সামরিক বাহিনীর একটি সি–১৩০ কার্গো বিমান মঙ্গলবার জর্জিয়ায় ভেঙে গিয়েছে।  প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই খবরটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিমানের সব আরোহী মৃত্যু আশঙ্কা করছে কতৃপক্ষ। বিমানটিতে ২০ জন সেনাকর্মী ছিলেন, জানা গিয়েছে এমনটাই। সেই দেশের মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে উদ্ধারকাজ চলছে। 

মঙ্গলবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘আজারবাইজান থেকে আমাদের দেশে যাওয়ার পথে আমাদের একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে জেনে আমরা গভীরভাবে দুঃখিত।’

তিনি আরও বলেন, ‘জর্জিয়ান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।'                                                        

জর্জিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং ব্ল্যাক বক্স উদ্ধার করার চেষ্টা চলছে। সি–১৩০ হারকিউলিস বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য সামরিক পরিবহন বিমান হিসেবে পরিচিত। চার ইঞ্জিনবিশিষ্ট এই বিমানটি সেনা ও সরঞ্জাম পরিবহনে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। তুরস্কের সামরিক দক্ষতা এবং লজিস্টিক শক্তি বৃদ্ধিতে এই বিমানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সি–১৩০ বিমানটি আজারবাইজান থেকে যাত্রা শুরু করে তুরস্কে ফিরছিল। ফেরার পথে এখনও অজানা কারণে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই জর্জিয়া, আজারবাইজান এবং তুরস্কের যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাকবলিত এলাকাটি পাহাড়ি এবং দুর্গম হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়াও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে স্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এনসোসিয়ালে একটি পোস্টে বলেছেন, তিনি জর্জিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী গেলা গেলাদজের সঙ্গে ফোনে দুর্ঘটনার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। গেলাদজ তাকে জানিয়েছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget