এক্সপ্লোর

‘জয় শ্রীরাম’, ‘মোদি জিন্দাবাদ’ না বলায় অটোচালককে ‘বেধড়ক মার’ রাজস্থানে,গ্রেফতার ২

গফফরের ভাইপোর কথায়, "ভোর ৪টের সময় যাত্রীদের নামিয়ে ফিরছিলেন কাকা। একটি গাড়ি থেকে নেমে ২ জন নেমে কাকার কাছে তামাক চেয়েছিল। কাকা দিয়েছিল,কিন্তু সেটা না নিয়ে কাকাকে মোদি জিন্দাবাদ স্লোগান দিতে বলে তারা। এরপরই শুরু হয় বেধড়ক মার।"

নয়াদিল্লি: জয় শ্রীরাম, মোদি জিন্দাবাদ বলতে অস্বীকার করেছিলেন রাজস্থানের সিকার জেলার এক অটো চালক। এরপরই তাঁকে বেধড়ক মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় একাধিক দাঁত। গুরুতর চোট পান ওই প্রৌঢ়। পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত অটো চালক গফফর আহমেদ কাচওয়া। তাঁকে মারধরের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার। গফফরের ভাইপোর কথায়, "ভোর ৪টের সময় যাত্রীদের নামিয়ে ফিরছিলেন কাকা। একটি গাড়ি থেকে নেমে ২ জন নেমে কাকার কাছে তামাক চেয়েছিল। কাকা দিয়েছিল,কিন্তু সেটা না নিয়ে কাকাকে মোদি জিন্দাবাদ স্লোগান দিতে বলে তারা। এরপরই শুরু হয় বেধড়ক মার।" এফআইআরে গফফর জানিয়েছেন," ওদের একজন বলে ,মোদি জিন্দাবাদ বলুন।আমি বলিনি। প্রথমেই কষিয়ে একটা চড় মারে। আমি অটো নিয়ে সিকারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ওরা গাড়ি নিয়ে আমার পিছু ধাওয়া করে। জগমালপুরার কাছে আমার পথ আটকে দাঁড়ায়। আমাকে জোর করে গাড়ি থেকে নামায়। দাড়ি ধরে টানে। লাথি মারে। ২-৩টে দাঁত ভেঙে দিয়েছে। লাঠি দিয়ে এত মেরেছে যে আমার বা চোখ ফুলে গিয়েছে। থুতনি এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। এরপর ওরা বলে একেবারে পাকিস্তানে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দেবে।" তাঁর ঘড়ি, ৭০০ টাকা নিয়ে ওরা পালিয়ে যায় বলেও পুলিশকে জানিয়েছেন। গফফরের অভিযোগের ভিত্তিতে শম্ভুদয়াল জাত( ৩৫)ও রাজেন্দ্র জাত(৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ওই দুজন মদ্যপান করে কাচওয়ার উপর চড়াও হয়েছিল বলে জানিয়েছেন সিকার জেলার সদর থানার স্টেশন হাউস অফিসার পুষ্পেন্দ্র সিংহ। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ২৯৫এ,৫০৪, ৫০৬, ৩২৭, ৩৮২ ও ৩৪ অনুচ্ছেদে এফআইআর দায়ের করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget