এক্সপ্লোর

Himachal Pradesh Avalanche: ১০ ফুট বরফের নিচে ১৫ মিনিট ধরে আটকে থেকেও প্রাণরক্ষা ! স্পিতিতে ভয়াবহ তুষারধস

এরকম ভয়াবহ তুষার ধসে চাপা পড়লে মৃত্যু একপ্রকার নিশ্চিত বলেই ধরে নেন সকলে। কিন্তু ভাগ্যের জোরে ...

গরম পড়তে না পড়তেই ভিড় বাড়ছে পাহাড়ে। আর পাহাড়-প্রেমী পর্যটকদের অনেকেরই প্রিয় ডেস্টিনেশন হিমাচল প্রদেশ। সিমলা, কুলু, মানালি থেকে লাহৌল, স্পিতি । এ সময় পাহাড়ে যেমন আরাম, তেমনই শান্তি। কিন্তু এরই মধ্যে স্পিতি উপত্যকায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা।  মৌদ গ্রামের কাছে কয়েক মিনিটের তুষারধসে চাপা পড়ে গেলেন ২ ব্যক্তি। কয়েকদিন ধরেই আবহাওয়া প্রতিকূল সেখানে।তারই মধ্যে এই ঘটনা।

লাহৌল স্পিতি জেলায় ভারী তুষারপাত চলছে কয়েকদিন ধরে। কাঁপুনি ধরা ঠান্ডা। আবহাওয়া দুর্যোগপূর্ণ। চাপা পড়েছে জলের পাইপলাইন। তাই এলাকা জুড়ে পানীয় জলের সমস্যা। তাই কাজে নেমেছিলেন জলশক্তি বিভাগের কর্মচারীরা। গ্রামে জল সরবরাহ স্বাভাবিক করার জন্য বরফের চাদর সরাতে ব্যস্ত ছিলেন তাঁরা। তখনই একটি তুষার ধস নামে। বরফের চাঁইয়ের নিচে চাপা পড়ে যান দুই কর্মী। 

এরকম ভয়াবহ তুষার ধসে চাপা পড়লে মৃত্যু একপ্রকার নিশ্চিত বলেই ধরে নেন সকলে। কিন্তু ভাগ্যের জোরে,  অলৌকিকভাবে বেঁচে যান তাঁরা । দুপুর ১২ টা নাগাদ তুষারধসটি নামে। পাহাড়ের উপর দিয়ে নেমে আসা বিশাল তুষারচাঁইয়ের নিচে চাপা পড়ে যান মৌদের বাসিন্দা নওয়ান তেনজিং এবং জলশক্তি বিভাগের কর্মচারী পদ্মা জিমদাই। তা দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারপর গ্রামবাসীরা প্রায় ১৫ মিনিট পর উভয়কেই উদ্ধার করতে সক্ষম হন। 

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশ, টানা তুষারপাত এবং তুষারধসের ফলে গ্রামের চারটি জলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে ।  বাসিন্দারা প্রাকৃতিক জলের উৎস খুঁজতে গিয়ে তুষারধসে আটকা পড়ে যান। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে বরফের চাঁই কেটে , তুষার সরিয়ে  তাঁদের  উদ্ধার করে। প্রায় দশ ফুট তুষারপাতের নিচে চাপা পড়ে ছিলেন তাঁরা।  এটি একটি অলৌকিক ঘটনা থেকে কম কিছু নয়,বলছেন গ্রামবাসীরা। 

টানা তুষারপাতের ফলে, সড়ক যোগাযোগ এবং জল সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। পুরো জেলা অন্ধকারে ডুবে যায়। ২৫ ফেব্রুয়ারি লাহৌল স্পিতি রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ের জেরে। জেলার বেশিরভাগ অংশে এখন বিদ্যুৎসরবরাহ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার পর্যন্ত জেলার ১০৩টি রাস্তা বন্ধ ছিল। আগামী ১৮ এবং ১৯ মার্চ আবার ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে কিন্নর, কুলু, লাহৌল স্পিতি এবং চাম্বায়।                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget