এক্সপ্লোর

Cyclone Michaung Update: ঘূর্ণিঝড় মিগজাউমে বিপর্যস্ত দুই রাজ্য, ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু ভারতীয় বায়ু সেনা

Michaung Update: দুই রাজ্য়ে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্য়ু হয়েছে। ত্রাণ পৌঁছে দিতে তৎপর ভারতীয় বায়ু সেনা।

আবির দত্ত, চেন্নাই: ঘূর্ণিঝড় মিগজাউমে (Michaung Cyclone) প্রভাবে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়েছেন বহু মানুষ। তামিলনাড়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারতীয় বায়ু সেনা।

ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু তামিলনাড়ুর কোয়েম্বাটুর অঞ্চলে ভেঙে পড়েছে ব্রিজ। বিপজ্জনকভাবে জলে ভাসছে বিদ্য়ুতের তার। বিচ্ছিন্ন পারিকুপম-কোয়েম্বাটুর যোগাযোগ। দুই রাজ্য়ে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্য়ু হয়েছে। ত্রাণ পৌঁছে দিতে তৎপর ভারতীয় বায়ু সেনা। এর জন্য় দুটি চিতা হেলিকপ্টার নামানো হয়েছে। ইতিমধ্য়েই চেন্নাইয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ তামিলনাড়ুর মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে অভিযান শুরু হবে। তামিলনাড়ু সরকারের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় বায়ু সেনার তরফে। 

রীতিমতো ভয়ের ছবি দুই রাজ্যেই। আতঙ্কের ছাপ স্পষ্ট চোখেমুখে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তছনছ তামিলনাড়ু। জলের তলায় ঘর-বাড়ি থেকে মেডিক্য়াল কলেজ। ভেঙে গিয়েছে একাধিক ঘর। জলে ভাসছে গবাদি পশুর দেহ। খেলনার মতো ভাসছে গাড়ি। কোয়েম্বাটুর ভেঙে পড়েছে ব্রিজ। ভেঙে পড়েছে বিদ্য়ুতের খুঁটি। বিপজ্জনকভাবে জলে ভাসছে বিদ্য়ুতের তার। 

এদিকে ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে নিম্নচাপ হয়ে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। এর প্রভাবে রাতের তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্ত হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে পারে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WBPSC Clerkship Recruitment 2023: বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার, ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget