এক্সপ্লোর

Madhya Pradesh Horror: জমি নিয়ে বিবাদের জের, দুই মহিলাকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা মধ্যপ্রদেশে

Madhya Pradesh News: লিজ নেওয়া জমির ওপর রাস্তা তৈরির কাজে বাধা দেওয়ার জেরে দুই মহিলাকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা হল মধ্যপ্রদেশে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শিউরে উঠেছেন নেটিজেনরা।

ভোপাল: জমি নিয়ে বিবাদের জেরে দুই মহিলাকে ডাম্পার দিয়ে মাটি ফেলে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা করল দুষ্কৃতীরা (Madhya Pradesh Horror)। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলার মাঙ্গওয়া পুলিশ স্টেশনের অন্তর্গত হিনাউতা এলাকায়। নারকীয় এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral Video) হতেই মধ্যপ্রদেশের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস (Congress) সহ অন্যান্য বিরোধী দলগুলি। বিজেপির শাসনে রাজ্যের মহিলাদের ওপর এভাবেই দুষ্কৃতীরা অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

আরও পড়ুন: NCERT Books: হরপ্পা হল সরস্বতী সভ্যতা, বাদ গেল বর্ণপ্রথা, পাঠ্যবইয়ে ফের কাটছাঁট করল NCERT

স্থানীয় সূত্রে জানা গেছে, হিনাউতা এলাকার একটি জমিতে রাস্তা তৈরির কাজ চলছিল। কিন্তু, ওই জমিটা লিজে নিয়েছেন বলে দাবি জানিয়ে মমতা ও আশা পাণ্ডে নামে দুই মহিলা রাস্তা তৈরির প্রতিবাদ করেন। সেই সময় স্থানীয় একজন প্রভাবশালী লোকের নির্দেশে ঘটনাস্থলে থাকা ডাম্পারের চালক ডাম্পারে করে নিয়ে আসা রাবিশ ওই মহিলাদের ওপর ফেলে তাঁদের জ্যান্ত পুঁতে ফেলার চেষ্টা করে। 

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, ডাম্পার থেকে ফেলা রাবিশের মধ্যে গলা পর্যন্ত পুঁতে গেছিলেন ওই দুই মহিলা। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন দৌড়ে এসে তাঁদের প্রাণ বাঁচান।  আচমকা এই ঘটনার ফলে একজন মহিলা অজ্ঞান হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে দুজনকেই গণগেব নামে এলাকার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা করানো হয়। কয়েকজনের নামে অভিযোগ দায়ের করে ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে সিনিয়র পুলিশ আধিকারিক বিবেক লাল।

আরও পড়ুন: SBI SCO Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, শূন্যপদ হাজারের বেশি, কীভাবে আবেদন জানাবেন?

এদিকে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরেই মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপির শাসনে মধ্যপ্রদেশে গুণ্ডারাজ চলছে। কোনও মানুষ স্বস্তিতে নেই। দুই মহিলাকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা তারই জ্বলন্ত উদাহরণ।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh Anti Quota Protests: মৃত বেড়ে ১৬১, নিখোঁজ অনেকে, বাংলাদেশ এখনও সবকিছু থেকে বিচ্ছিন্ন, নেই যোগাযোগের উপায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget