এক্সপ্লোর

Typhoon Rai : বিধ্বস্ত ফিলিপিন্স, শক্তিশালী টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ছে মৃত্যু

Typhoon Rai Philippines : টাইফুনের দাপটে বিখ্যাত পর্যটন কেন্দ্র বোহলেই মৃত্যু হয়েছে ৭৪ জনের। মোট ২০৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৫২ জন।

নয়াদিল্লি : বছর শেষে টাইফুনে বিধ্বস্ত ফিলিপিন্স ( Philippines ) । ২০৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৫২ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। শক্তিশালী টাইফুনে ( Typhoon Rai )  ফিলিপিন্স জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ফিলিপিন্সের দক্ষিণ ও মধ্য অংশে আছড়ে পড়ে টাইফুন রাই।

ঝড়ের দাপটে ৩ লক্ষেরও বেশি মানুষ বাড়ি ছাড়া। সমুদ্রের ধারে রিসর্টগুলি ক্ষতিগ্রস্ত। বাড়ির ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি, উপড়ে পড়েছে বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি। প্রবল বৃষ্টিতে প্লাবিত একাধিক গ্রাম। টাইফুনের দাপটে বিখ্যাত পর্যটন কেন্দ্র বোহলেই মৃত্যু হয়েছে ৭৪ জনের। পুলিশ, সেনাবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও দমকল মিলে উদ্ধার কাজ চালাচ্ছে। 

আবার পড়ুন :

উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা, বিধ্বংসী টাইফুনে বিপর্যস্ত ফিলিপিন্স

বৃষ্টি আর ঝোড়ো বাতাল প্রায় ১২০ মাইল প্রতি ঘণ্টা বেগে ধাক্কা মারে দেশের দক্ষিণ-পূর্ব দ্বীপগুলিতে। রাইয়ের প্রভাবে ৩ লাখ  মানুষ ঘর ছাড়া। তাঁদের পাঠানো হয়েছে রিলিফ ক্যাম্পে। দুর্যোগে আহত ২৩৯ জন। ৫০ এর অধিক নিখোঁজ হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে খবর। উদ্ধারকারী দলগুলি বর্ণনায় রাই কার্যত ধ্বংসলীলা চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা কঠিন, কারণ বেশ কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যাপক ভূমিধস এবং বন্যায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। 

ফিলিপিনস রেড ক্রসের কর্ণধার রিচার্ড গর্ডন বিবিসি-কে জানান, "অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই, যোগাযোগ নেই, খুব কম জল"। "এমন কিছু এলাকা আছে যেগুলো দেখে মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও খারাপ বোমা হামলা হয়েছে।" মন্তব্য তাঁর। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য হাজার হাজার সামরিক, উপকূলরক্ষী এবং দমকল কর্মী কর্মরত। এদিকে, ফিলিপাইনের প্রেসিডেন্ট ঝড়ে বিধ্বস্ত এলাকাগুলো আকাশপথে ঘুরে দেখেছেন। 

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে এসেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে টাইফুনগুলি ক্রমেই শক্তিশালী হচ্ছে। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
ABP Ananda Top 10,13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে
Chhok Bhanga 6ta : বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে পেশ। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget