এক্সপ্লোর

করোনা-মন্দার জের, মুম্বই অফিস বরাবরের মত বন্ধ করল উবর, গ্রাহকদের সমস্যা হবে না, আশ্বাস

২০২০ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে উবরের সব মিলিয়ে ক্ষতি হয়েছে ১৪ শতাংশ। মোট লোকসান বেড়ে হয়েছে ২.৯ বিলিয়ন ডলার। ২০১৯-এর প্রথম ত্রৈমাসিকে এই ক্ষতির পরিমাণ ছিল ১.১ বিলিয়ন ডলার, তার থেকে এক লাফে ১৬৩ শতাংশ ক্ষতি বেড়ে গিয়েছে।

মুম্বই: মে মাসে ভারতে ৬০০ কর্মী ছাঁটাই করেছে তারা। এবার অ্যাপ ক্যাব উবর তাদের মুম্বই অফিস পাকাপাকিভাবে বন্ধ করে দিল। এখানকার কর্মীরা ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করবেন বলে জানা গিয়েছে। আগামী বছর তাঁদের অন্য কোনও অফিসে সরানো হবে কিনা জানা যায়নি। উবর মুখপাত্র এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে বলেছেন, মুম্বইয়ের গ্রাহকদের উচ্চমানের পরিষেবা দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। করোনার ফলে উদ্ভূত আন্তর্জাতিক মন্দার জেরে গোটা বিশ্বে ৬,৭০০ কর্মী ছাঁটাই করে উবর। ভারতেও বিভিন্ন ক্ষেত্রে তারা এক চতুর্থাংশ কর্মী ছাঁটাই করে। কাস্টমার ও ড্রাইভার সাপোর্ট, বিজনেস ডেভলপমেন্ট, লিগ্যাল, ফিনান্স, পলিসি, মার্কেটিং ভার্টিক্যাল- প্রভাব পড়ে সব ক্ষেত্রে। এবার দেখা যাচ্ছে, কর্ম সংস্থান কমানোর পাশাপাশি তারা সম্পত্তি ও ভাড়া বা লিজ সংক্রান্ত খরচও কমাতে চাইছে। উবরের সিইও দারা খোসরোশাহি জানিয়েছেন, করোনাভাইরাসের জেরে তাঁদের ব্যবসা যেভাবে মার খেয়েছে তাতে ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ বছর উবর ইন্ডিয়া তাদের খাবার পৌঁছে দেওয়ার ব্যবসা জোম্যাটো বিক্রি করে দেয়। শুধু ভারতেই নয়, অন্যত্রও আরও অন্তত ৮টি ফুড ডেলিভারি সংক্রান্ত কারবার থেকে হাত গুটিয়ে নেয়। যাতে ২০২১ অর্থ বর্ষের শেষে কোম্পানি লাভের মুখ দেখে, সে জন্য এভাবে খরচ কমানোর সিদ্ধান্ত। ২০২০ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে উবরের সব মিলিয়ে ক্ষতি হয়েছে ১৪ শতাংশ। মোট লোকসান বেড়ে হয়েছে ২.৯ বিলিয়ন ডলার। ২০১৯-এর প্রথম ত্রৈমাসিকে এই ক্ষতির পরিমাণ ছিল ১.১ বিলিয়ন ডলার, তার থেকে এক লাফে ১৬৩ শতাংশ ক্ষতি বেড়ে গিয়েছে। এ দেশে উবরের সদর দফতর গুরুগ্রামে। এছাড়া বেঙ্গালুরু ও হায়দরাবাদে তাদের অফিসে বহু ইঞ্জিনিয়ার কর্মরত। এছাড়া বহু শহরে ছোট ছোট পার্টনার সাপোর্ট সেন্টার আছে। এই সব অফিসের ব্যাপারে তারা কী সিদ্ধান্ত নিতে চলেছে এখনও পরিষ্কার নয়। ভারতে উবরের প্রতিদ্বন্দ্বী ওলাও মে মাসে ১,৪০০ ছাঁটাই করেছে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget