এক্সপ্লোর

US Plane Fire: বিমানের ইঞ্জিনে ঢুকে গেল খরগোশ, মাঝ আকাশেই দাউদাউ করে আগুন, ভিডিও ভাইরাল

Plane Accidents: আমেরিকার United Airlines-এর বিমানে এই ঘটনা ঘটেছে।

নয়াদিল্লি: বিমানের ইঞ্জিনে খরগোশের হানা। মাঝ আকাশেই বিপত্তি বাধল। আগুন ধরে গেল উড়ন্ত বিমানের ইঞ্জিনে। বিপদ থেকে বাঁচতে জরুরি অবতরণ করতে হল। অল্পের জন্য প্রাণ নিয়ে ফিরে এলেন বিমানে সওয়ার যাত্রীরা। (US Plane Fire)

আমেরিকার United Airlines-এর বিমানে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়েছিল UA2325 বিমানটি।  অ্যালবার্টার এটমন্টনের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু আকাশে ওড়ার কিছু ক্ষণ পরই বিপত্তি দেখা দেয়। (Plane Accidents)

এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ডিংয়ে যে কথোপকথন ধরা পড়েছে, তাতে বিমানকর্মীরা কাতর আর্জি জানাচ্ছেন। বিমানের ইঞ্জিনে আগুন ধরেছেন কি না দেখতে বলছেন। এতে পাইলট জানান, ২ নম্বর ইঞ্জিনে খরগোশ ঢুকে পড়েছে। দূর থেকে আকাশে বিমানের একটি ইঞ্জিন দাউদাউ করে জ্বলতেও দেখা যায়।

জানা গিয়েছে, ঘটনার সময় বিমানে সওয়ার ছিলেন ১৫৩ জন যাত্রী ও ছ’জন বিমানকর্মী। এক যাত্রী সংবাদমাধ্যমে বলেন, “হঠাৎ তীব্র শব্দ শুনতে পাই। বিমান হঠাৎ কাঁপতে শুরু করে। এর পরও বিমানটি উড়ছিল। মাটি থেকে বাড়ছিল উচ্চতা। কিন্তু প্রতি মুহূর্তেই ইঞ্জিন থেকে আগুন ছিটকে আসছিল। বিমানযাত্রীরা আতঙ্কে সিঁটিয়ে গিয়েছিলেন সকলে।”

ডেনভার বিমানবন্দরে সেই সময় ছিলেন এক যাত্রী। তিনি বলেন, “আকাশে ওই দৃশ্য দেখে আমার পেটের ভিতর মোচড় দিয়ে ওঠে। বিমানটিকে মাটিতে আছড়ে পড়তে দেখব ভেবেই কেমন যেন হচ্ছিল।”

শেষ পর্যন্ত ডেনভার বিমানবন্দরেই ফিরে আসে বিমানটি। জরুরি পরিস্থিতিতে অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীদের অন্য একটি বিমানে চাপিয়ে পাঠিয়ে দেওয়া হয় গন্তব্যে।  United Airlines বিবৃতি দিয়ে বলে, ‘ডেনভার থেকে এডমন্টনের উদ্দেশে রওনা দেওয়া বিমান ডেনভারে নিরাপদে ফিরে এসেছে সম্ভাব্য বন্যপ্রাণীর আক্রমণের জেরে’। বিমানবন্দর থেকে উড়ানের সময়ই বিমানটির ইঞ্জিনে খরগোশ ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে।

বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। গত কয়েক মাসে আমেরিকায় পর পর বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে, গত বছরে ২০০০০টি এমন ঘটনা ঘটেছে, যেখানে বন্যপ্রাণী বিমানে আঘাত হেনেছে। এর মধ্যে চার বার খরগোশের আক্রমণের ঘটনা সামনে এসেছে। ডেনভারেই এর আগে এমন একটি ঘটনা ঘটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget