এক্সপ্লোর

উন্নাও ধর্ষণ মামলায় দোষী সেঙ্গার বাকি জীবন কাটাবেন জেলেই, নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে, নির্দেশ আদালতের

বাড়তি ক্ষতিপূরণ হিসাবে নির্যাতিতার মাকেও ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ ঘোষণা করেছে আদালত। সিবিআইয়ের পাশাপাশি নির্যাতিতার কৌঁসুলিও বলেন, ধর্ষিতার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ পাওয়া উচিত। সেঙ্গারের কৌঁসুলি সওয়াল করেন, তাঁর মক্কেলের অতীত অপরাধের রেকর্ড নেই বলে ন্যূনতম সাজা অর্থাত ১০ বছরের কারাদণ্ড দেওয়া হোক।

নয়াদিল্লি: ২০১৭-র উন্নাও ধর্ষণ মামলায় দোষী ঘোষিত বহিষ্কৃত উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের বাকি জীবন কারাবাসের সাজা ঘোষণা করল আদালত। সেঙ্গারের ধর্ষণের শিকার নির্যাতিতাকে ক্ষতিপূরণ বাবদ ২৫ লক্ষ টাকা দিতেও নির্দেশ দিয়েছে দিল্লির বিশেষ আদালত। জেলা বিচারক ধর্মেশ শর্মা সাজা ঘোষণার সময় নমনীয়তা দেখানোর আবেদন নাকচ করে বলেছেন, আদালত মেয়েটির দুর্দশা, কষ্ট লাঘব হওয়ার মতো কোনও পরিস্থিতি হয়েছে বলে মনে করছে না। সেঙ্গার জনতার সেবক, প্রতিনিধি ছিলেন, কিন্তু তাঁদের আস্থা, বিশ্বাসের অমর্যাদা করেছেন। সেঙ্গার ধর্ষিতাকে ভীত, সন্ত্রস্ত করার মতো আচরণ করেছেন বলেও জানিয়েছে আদালত। বাড়তি ক্ষতিপূরণ হিসাবে নির্যাতিতার মাকেও ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ ঘোষণা করেছে আদালত। সিবিআইয়ের পাশাপাশি নির্যাতিতার কৌঁসুলিও বলেন, ধর্ষিতার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ পাওয়া উচিত। সেঙ্গারের কৌঁসুলি সওয়াল করেন, তাঁর মক্কেলের অতীত অপরাধের রেকর্ড নেই বলে ন্যূনতম সাজা অর্থাত ১০ বছরের কারাদণ্ড দেওয়া হোক। তিস হাজারি আদালত সিবিআইকে আরও নির্দেশ দিয়েছে নির্যাতিতার জীবনের ঝুঁকির মাত্রা খতিয়ে দেখে তাঁর ও তাঁর পরিবারকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে হবে, তাঁদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। ২০১৭য় নাবালিকা ধর্ষণ, অপহরণ মামলায় সেঙ্গার দোষী ঘোষিত হওয়ার পরদিন মঙ্গলবার সাজা ঘোষণা স্থগিত রাখে আদালত। সেঙ্গারকে নাবালক যৌন নির্যাতন রোধ আইনের (পকসো) ৫ (সি), ৬ ধারায় ধর্ষণে দোষী সাব্যস্ত করেছিল আদালত। প্রমাণাভাবে সংশয়ের ভিত্তিতে রেহাই দেওয়া হয়েছে এই মামলায় তাঁর সহ-অভিযুক্ত শশী সিংহকে। নির্যাতিতাকে কতটা ক্ষতিপূরণ দেওয়া হবে, স্থির করতে গত সোমবারই সেঙ্গারের নির্বাচনী হলফনামার প্রতিলিপি চায় আদালত। সেখানে তাঁর সম্পত্তির পরিমাণের উল্লেখ রয়েছে। মঙ্গলবার সিবিআইয়ের কৌঁসুলি অশোক ভারতেন্দু আদালতে বলেছিলেন, এটা আসলে সিস্টেমের বিরুদ্ধে একটি মানুষের লড়াই। সমাজের ওপর এ ধরনের অপরাধের যে প্রভাব পড়ে এবং লোকজনের মানসিকতা মাথায় রেখে এই মামলায় দোষীর সর্বোচ্চ সাজা হওয়া কাম্য। সেঙ্গার নির্যাতিতাকে ২০১৭-র ৪ জুন ধর্ষণ করেন। তখন তার বয়স ছিল ১৭। ২০১৮-র ৩ এপ্রিল মেয়েটির বাবাকে বেআইনি অস্ত্র মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। ৯ এপ্রিল বিচারবিভাগীয় হেফাজতে তাঁর মৃত্যু হয়। চলতি বছরের ২৮ জুলাই নির্যাতিতা, তার দুই আত্মীয়া ও তাঁদের আইনজীবী যে গাড়িতে চেপে যাচ্ছিলেন, তাতে ধাক্কা মারে একটি চলন্ত ট্রাক। দুই আত্মীয়া মারা যান, নির্যাতিতা ও আইনজীবী মারাত্মক জখম হন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget