এক্সপ্লোর

Yogi Adityanath: যোগীর দফতরের টুইটার হ্যান্ডেলে হ্যাকারের হানা

UP CM Twitter: হ্যাকারদের কবলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতরের টুইটার হ্যান্ডেল।

লখনউ: হ্যাকারদের কবলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতরের টুইটার হ্যান্ডেল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের  @CMOfficeUP-এই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে হ্যাকের পর একের পর এক টুইট করা হয়, তারপরেই বিষয়টি নজরে আসে।

 

কী করেছে হ্যাকাররা: 
টুইটার অ্যাকাউন্টে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রীর দফতরের প্রোফাইলের ছবি ছিল। হ্যাকাররা সেটি পাল্টে একটি কার্টুনের ছবি ব্যবহার করে। হ্যাকিংয়ের পর ওই টুইটার হ্যান্ডেল থেকে একের পর এক টুইট হতে থাকে। টুইটগুলি (Tweet) দেখেই সন্দেহ হয় ফলোয়ারদের।  

৪০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডলের। বিষয়টি নজরে পড়তেই তৎপর হয়ে ওঠেন মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকরা।  কিছুক্ষণ পরেই অবশ্য ওই টুইটার হ্যান্ডেল স্বাভাবিক হয়ে যায়। 

অভিযোগ:
এদিন ফলোয়ারদের মধ্যেই অনেকে টুইট দেখে উত্তরপ্রদেশের পুলিশকে (UP Police) ট্যাগ করে টুইটারেই বিষয়টি নিয়ে অভিযোগ করেন। পরে অবশ্য টুইটার হ্যান্ডেলটি ঠিক হয়ে যায়। যদিও শনিবার সকাল পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও কিছু জানানো হয়নি উত্তরপ্রদেশ পুলিশের তরফে। কারা হ্যাকিংয়ের (Hack) পিছনে রয়েছে, কেন হ্যাক করা হয়েছিল, সেই সব নিয়ে শনিবার সকাল পর্যন্ত কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে।  

এর আগে প্রধানমন্ত্রী এবং  বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল। দেশের প্রশাসনের শীর্ষস্তরের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বের টুইটার হ্যান্ডেলে হ্যাকারের কোপ নিয়ে বেড়েছে আশঙ্কা। কারা এর পিছনে রয়েছে, কেন হ্যাক করা হয়? উঠছে এই প্রশ্নগুলি। টুইটার হ্যান্ডেলগুলির নিরাপত্তা ঠিক রাখতে দ্রুত পদক্ষেপ করার আর্জি নেটিজেনদের।  

আরও পড়ুন: ভর সন্ধ্যেয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর-হিংসা, উত্তপ্ত ফুলবাগান এলাকা

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget