এক্সপ্লোর

UP Girl Killed : জিনস পরার 'অপরাধে' কিশোরীকে খুনের অভিযোগ দাদু ও কাকার বিরুদ্ধে, গ্রেফতার ২

কিশোরীর মৃত্যুর পর তার দেহ ব্রিজ থেকে ফেলে ভাসিয়ে দেওয়ারও চেষ্টা করে তারা। ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে মাউয়াদি থানার পুলিশ।

লখনউ : মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের দেবারিয়া জেলা। ১৭ বছরের এক কিশোরীকে জিনস প্যান্ট পরার 'অপরাধে' খুনের অভিযোগ উঠল। ওই কিশোরীকে তারই দাদু এবং কাকা খুন করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, কিশোরীর মৃত্যুর পর তার দেহ ব্রিজ থেকে ফেলে ভাসিয়ে দেওয়ারও চেষ্টা করে তারা। ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে মাউয়াদি থানার পুলিশ।

জানা গেছে, লুধিয়ানায় বাবার সঙ্গে থাকত ওই কিশোরী। গ্রামের বাড়িতে ফিরে এসে জিনস প্যান্ট এবং টপ পরে সে। যা নিয়ে আগে থেকেই কিশোরীর দাদু এবং কাকার বেশ আপত্তি ছিল। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে, জিনস প্যান্ট পরা নিয়ে কিশোরীর আত্মীয়দের মধ্যেও নানারকম আপত্তি ছিল। তাঁরা কিশোরীকে তাঁদের প্রচলিত পোশাক পরার জন্য বলতেন। কিন্তু ওই কিশোরী কারও কথায় কান দিত না।

গত সোমবারও কিশোরীর দাদু এবং কাকা তাকে ফের নিষেধ করে জিনস প্যান্ট পরার জন্য। কিন্তু বৃহস্পতিবার ফের সে ওই পোশাকই পরে। অভিযোগ, তার দাদু এবং কাকা মিলে কিশোরীকে মারধর করে। মারধরের ফলে ওই কিশোরী এতটাই অসুস্থ হয়ে পড়ে যে, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তার। 

আরও অভিযোগ, কিশোরীর মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা মৃতদেহটি ব্রিজ থেকে নিচে ফেলে জলে ভাসিয়ে দেওয়ারও চেষ্টা করে। কিন্তু দেহটি কোনওভাবে আটকে যায় এবং পুলিশ আসা পর্যন্ত সেখানেই থেকে যায়। পুলিশ কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।

মর্মান্তিক এই ঘটনার পর দাদু-সহ ৪ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কিশোরীর মামা। অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশ কিশোরীর দাদু এবং এক অটো চালককে গ্রেফতার করেছে, যে মৃতদেহ ব্রিজ থেকে ফেলে ভাসিয়ে দেওয়ায় সাহায্য করেছিল। বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget