এক্সপ্লোর

UP Governor: '৫০ টুকরো হয়ে যাবেন', মহিলাদের লিভ-ইন সম্পর্কে থাকতে নিষেধ রাজ্যপালের! বড় বিতর্কে আনন্দীবেন

UP Governor Comments: তরুণীদের উদ্দেশে বলেন, “লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকো, না হলে ৫০ টুকরো হয়ে পাওয়া যাবে।”

নয়া দিল্লি: বারাণসীতে এক সমাবর্তন অনুষ্ঠানে মহিলাদের লিভ-ইন সম্পর্কে প্রবেশে জনসমক্ষে সতর্ক করে দিয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। ছাত্রীদের লিভ-ইন সম্পর্ক এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমি মেয়েদের উদ্দেশ্যে কেবল একটি কথা বলতে চাই। লিভ-ইন সম্পর্ক আজকাল একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু, এটি থেকে দূরে থাকুন।"

বারাণসীর মহাত্মা গান্ধীকাশী বিদ্যাপীঠের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি তরুণীদের উদ্দেশে বলেন, “লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকো, না হলে ৫০ টুকরো হয়ে পাওয়া যাবে।” রাজ্যপালের এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।                                                          

লিভ ইন সম্পর্কে সঙ্গীর হাতে নির্যাতিত, অত্যাচারিত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বলেন, “বিগত বেশ কিছুদিন ধরে আমি এই ধরনের খবর শুনছি। আর আমি ভাবছি, কেন আমাদের মেয়েরা এটা (লিভ ইন) করছে? আমার খুব কষ্ট লাগে।” মেয়েদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “আমাদের মেয়েরা যেন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে। এমন কোনও সম্পর্কে না জড়ায় যা তাদের শোষণ বা বিপদের মুখে ফেলতে পারে”।                      

পকসো আইনের কথা তুলে উত্তরপ্রদেশে রাজ্যপাল বলেন, আমি নিজে কয়েকজন মেয়ের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা কাহিনি রয়েছে। একজন বিচারকও আমায় বলেছেন যে, সব বিশ্ববিদ্যালয়ে মেয়েদের এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা উচিত। যাতে তারা লিভ-ইন সম্পর্কে না জড়ায়।                     

তিনি আরও বলেন, শিশু সুরক্ষা আইন অনুযায়ী তিনি বহু ক্ষতিগ্রস্ত মেয়ের সঙ্গে নিজে দেখা করেছেন। প্রত্যেকের গল্পই ভয়ঙ্কর ও বেদনাদায়ক। “এই মেয়েরা যে যন্ত্রণা পেরিয়ে এসেছে, তা শুনলে যে কেউ শিউরে উঠবে”। 

প্রসঙ্গত আগের বক্তৃতায় আনন্দীবেন বলেছিলেন, “এই লিভ-ইন সম্পর্কের পেছনে লোভ কাজ করছে। ছেলেরা মেয়েদের হোটেলে নিয়ে যায়, প্রলুব্ধ করে, সন্তান জন্মের পর তাদের ফেলে যায়। এটি আমাদের সংস্কৃতি নয়, আমাদের মূল্যবোধ নয়। তবুও এসব হচ্ছে।”              

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget