এক্সপ্লোর

UP Panchayat Poll Results: পঞ্চায়েত নির্বাচনে অযোধ্যায় ধরাশায়ী বিজেপি, মুখ পুড়ল গেরুয়া শিবিরের

উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে কার্যত মুখ পুড়ল রাজ্য সরকারের।

নয়াদিল্লি: উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে কার্যত মুখ পুড়ল রাজ্য সরকারের। বিজেপি শাসিত রাজ্যে অযোধ্যার ৪০টি জেলা পঞ্চায়েতের মধ্যে মাত্র ৮টিতে জয়ী হয়েছে বিজেপি। বিজেপির এই ফলে ক্ষুব্ধ কেন্দ্রও।

বিজেপির শক্ত ঘাঁটি অযোধ্যা। নিজেদের গড়েই ধরাশায়ী পরিস্থিতি বিজেপির। অযোধ্যা জেলার গেরুয়া শিবির জানিয়েছে, এই পরিস্থিতি তারা একেবারই আশা করেনি। দলের জেলার মুখপাত্র দীবাকর সিংহ বলেন, এই ফলে আমরা খুবই অসন্তুষ্ট এবং আশাহত। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, অযোধ্যায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক। কিন্তু ৪০টি জেলা পঞ্চায়েতের মধ্যে আমরা পেলাম মাত্র ৮টি। 

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে টার্গেট পূরণ হয়নি গেরুয়া শিবিরের। এবার সেই তালিকায় যোগ হল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশও। যে অযোধ্যায় মহাসমারোহে রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে সেখানেই এবার মুখ থুবড়ে পড়ল বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের 'ভূমি পুজন' করেছিলেন। যোগী আদিত্যনাথ তো বটেই উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির নেতা-মন্ত্রীরাও। সেই অযোধ্যায় পঞ্চায়েত নির্বাচনের ফলে আশানুরূপ ফল করতে পারল না বিজেপি। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ৪ স্তরের পঞ্চায়েত নির্বাচন শেষ হয়। রবিবার থেকে শুরু হয় গণনা।

৪০টি-র মধ্যে সমাজবাদী পার্টি পেয়েছে ২২টি। মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি পেয়েছে অযোধ্যার ৪টি পঞ্চায়েত। গেরুয়া শিবিরের দাবি সোহওয়াল উপ-জেলায় বিজেপির  প্রত্যাশার মতো ফল পাওয়া যায়নি। যেখানে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রশাসন একটি মসজিদ নির্মানের জন্য পাঁচ একরের জমি হস্তান্তর করেছিল। অন্যদিকে ক্ষমতায় থেকেও পঞ্চায়েত ভোটে বারাণসীতে ভরাডুবি। গোরক্ষপুরেও হার। সবচেয়ে বেশি আসনে নির্দল প্রার্থীদের জয়।

সমাজবাদী পার্টির দাবি, সোহওয়ালে ৪টি জেলা পঞ্চায়েতের মধ্যে ৩টিতে জিতেছে তারা। একটিতে জিতেছে নির্দল প্রার্থী। সমাজবাদী পার্টির পক্ষ থেকে আদেশ প্রসাদ বলেন, প্রত্যন্ত অঞ্চলে মানুষ অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। তাঁর দাবি গো-মাতা নিয়ে বিজেপির অতিসক্রিয়তা প্রত্যন্ত অঞ্চলে অনেক বেশি। তার ফলে একাধিক কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার সারা রাজ্যের ৮০০টি কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের গণনা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget