এক্সপ্লোর

UP on Vaccination: একই ব্যক্তিকে দু'রকম টিকা উত্তরপ্রদেশে, 'গুরুতর কোনও ক্ষতি নেই' সাফাই কেন্দ্রের

২০ জন রাজ্যবাসীকে দু-বার দু রকমের ভ্যাকসিনের ডোজ দিয়ে, চরম সমালোচনার মুখে পড়েছিল উত্তরপ্রদেশ

নয়াদিল্লি: একই ব্যক্তি দু-রকম ভ্যাকসিন নিলেও গুরুতর কোনও ক্ষতির সম্ভাবনা নেই। এমনই ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সম্প্রতি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে, কোভিশিল্ড পাওয়া ২০ জন গ্রামবাসীকে দ্বিতীয় ডোজে কোভ্যাক্সিন দেওয়া হয়। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয় প্রশাসন।

২০ জন রাজ্যবাসীকে দু-বার দু রকমের ভ্যাকসিনের ডোজ দিয়ে, কয়েকদিন আগেই চরম সমালোচনার মুখে পড়েছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের স্বাস্থ্য প্রশাসন। আর এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল, একই ব্যক্তি দু’রকমের ভ্যাকসিন নিলেও, না কি কোনও ক্ষতির আশঙ্কা নেই।

সম্প্রতি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২০ জনকে প্রথম ডোজ হিসাবে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়। আর চরম গাফিলতির পরিচয় দিয়ে, তাদেরই দ্বিতীয় ডোজ হিসাবে দেওয়া হয় কোভ্যাকসিন। এরপর এই ঘটনার তদন্তের নির্দেশ দেয় জেলা প্রশাসন।

নেপাল সীমান্ত ঘেঁষা সিদ্ধার্থনগর জেলার একটি গ্রামের অন্তত ২০ জন বাসিন্দাকে এপ্রিল মাসের গোড়ায় প্রথম বার কোভিশিল্ড দেওয়া হলেও, দ্বিতীয় বার তাঁদের কোভ্যাক্সিন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জনা কুড়ি গ্রামবাসী। এমনকি ট্রায়ালে এই পদ্ধতি প্রয়োগের কথাও ভাবা হচ্ছে বলে জানায় কেন্দ্র। 

আর উত্তরপ্রদেশের এই টিকা-কাণ্ড নিয়ে বৃহস্পতিবার ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগের সদস্য, ভি কে পাল জানিয়েছেন 'বিষয়টি আমরা খতিয়ে দেখব। আরও বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। তবে দু’বার দু’রকম টিকা দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির গুরুতর কোনও শারীরিক ক্ষতির সম্ভাবনা নেই।'

উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, ভুলবশত যাঁদের দু’রকম ভ্যাকসিন দেওয়া হয়েছে, রাজ্য স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের একটি দল তাঁদের প্রত্যেকের সঙ্গে দেখা করেছে। দু’রকম ভ্যাকসিন নেওয়া সকলেই সুস্থ আছেন। কারও শরীরে কোনও সমস্যা নেই। 

একদিকে একই ব্যক্তিকে দু’রকমের ভ্যাকসিন যাঁরা দিয়েছেন, তাঁদের শোকজ করা হচ্ছে, আবার কেন্দ্রীয় সরকার বলছে, দু’রকমের ভ্যাকসিন দিলেও, না কি চিন্তার কিছু নেই! সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দিনে দিনে বাড়ছে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget