এক্সপ্লোর

Delta Plane Catches Fire: রানওয়ে ছোঁয়ামাত্রই দাউদাউ করে আগুন বিমানে, চলতি বছরেই ৩০-এর বেশি দুর্ঘটনা আমেরিকায়

Plane Accident in US: অগ্নিকাণ্ডের সময় বিমানে ২৮২ জন যাত্রী এবং ১০ জন বিমানকর্মী ছিলেন।

অরল্যান্ডো: ফের বিমান দুর্ঘটনা আমেরিকায়। টারম্যাক থেকে রানওয়ে ছুঁতেই আগুন ধরে গেল বিমানে। দাউদাউ করে জ্বলেত দেখা গেল বিমানের একটি অংশকে। কালো ধোঁয়ায় মুহূর্তে ছেয়ে গেল চারিদিক। কোনও রকেম যাত্রীদের বের করে আনা গিয়েছে বিমানে। কিন্তু পর পর বিমান দুর্ঘটনায় আমেরিকায় উড়ান পরিষেবা নিয়েই আতঙ্ক দেখা দিয়েছে। (Delta Plane Catches Fire)

আমেরিকার ফ্লোরিডার অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার, সকাল সওয়া ১১টা নাগাদ আটলান্টার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল Delta Air Lines 1213 বিমানটির। সেই মতো টারম্যাক ছেড়ে রানওয়ে ছোঁয় বিমানটি। আর তখনই বিমানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। (Plane Accident in US)

অগ্নিকাণ্ডের সময় বিমানে ২৮২ জন যাত্রী এবং ১০ জন বিমানকর্মী ছিলেন। দু’জন পাইলট ছিলেন বিমান। বিমানের দু’টি ইঞ্জিনের মধ্যে একটির টেলপাইপে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে বিমান দাঁড় করিয়ে উদ্ধারকার্য শুরু হয়। এমার্জেন্সি স্লাইডের মাধ্যমে যাত্রীদের বের করে আনা হয় বিমান থেকে। টার্মিনাল বিল্ডিংয়ে ফিরিয়ে আনা হয় তাঁদের। অন্য একটি বিমানে চাপিয়ে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে Delta Air Lines.

আগুন লাগার নেপথ্য কারণ এখনও পর্যন্ত খোলসা হয়নি। আমেরিকার Federal Aviation Authority বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। Delta-র তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘গ্রাহকদের সহযোগিতা প্রশংসনীয়। এই পরিস্থিতির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাত্রীদের যত দ্রুত সম্ভব তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে Dealta-র টিম’।

২০২৫ সালের শুরু থেকে একের পর এক বিমান দুর্ঘটনা ঘটেই চলেছে আমেরিকায়। Delta-র বিমান আগেও দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেখানে। ফেব্রুয়ারি মাসে তাদের একটি বিমান উল্টে যায়, যাতে ২০ জন আহত হন। জানুয়ারি মাসে উড়ানের সময় ইঞ্জিনে সমস্যা দেখা দেয় Delta-র আর একটি বিমানের, যার জেরে উড়ান বাতিল করতে হয়। চলতি বছরে এখনও পর্যন্ত আমেরিকায় এই নিয়ে ৩৪টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল, তাতে মারা গিয়েছেন ১৩০ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget