এক্সপ্লোর

World News:'আপনার জন্য মহা সমস্যায় পড়েছি', হাসিমুখে মোদিকে কেন 'অভিযোগ' বাইডেনের?

PM Narendra Modi:ভারতের প্রধানমন্ত্রীর জন্য রীতিমতো 'সমস্যায়' পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাখঢাক না করে স্বয়ং নরেন্দ্র মোদিকেই একথা জানিয়েছেন তিনি। সমস্যা কীসের?

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রীর (Indian PM) জন্য রীতিমতো 'সমস্যায়' পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। রাখঢাক না করে স্বয়ং নরেন্দ্র মোদিকেই একথা জানিয়েছেন তিনি। সমস্যা কীসের? আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রীর (Narendra Modi) আমেরিকা-সফর ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। যে অনুষ্ঠানে মোদি বক্তব্য রাখবেন, সেখানে আসার আর্জি জানিয়ে তাঁদের তরফে কাতারে কাতারে অনুরোধ আসছে মার্কিন প্রেসিডেন্টের দফতরে। অনুরোধের চাপ সামলাতে গিয়ে নাকানিচোবানি খাওয়ার অবস্থা বাইডেনের। সেই সমস্যার কথাই টোকিওয় 'কোয়াড' গোষ্ঠীর বৈঠকের ফাঁকে মোদিকে জানান তিনি।

এক ছবি অস্ট্রেলিয়ায়...
আজ সিডনিতে এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্থার সিইও, শিল্পপতি ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা করবেন প্রধানমন্ত্রী মোদি। তার আগে, গত কাল, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও জানান, অনুষ্ঠানে আসার আর্জি জানিয়ে তাঁর কাছে যে পরিমাণ অনুরোধ এসেছে, তার সবটা রাখা যায়নি। সূত্রের খবর, যেখানে আজকের অনুষ্ঠান হওয়ার কথা, সেখানে ২০ হাজার দর্শকাসন রয়েছে। সবকটি টিকিট হুড়মুড়িয়ে বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু তার পরও টিকিটের জন্য অনুরোধ আসা বন্ধ হয়নি। এই প্রসঙ্গেই, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর তাঁর ভারত-সফরের স্মৃতি ফিরে দেখেন। সে বার আহমেদাবাদের বিশাল স্টেডিয়ামে, প্রায় ৯০ হাজার দর্শকের সামনে, অনুষ্ঠানের আয়োজন করেছিল মোদি সরকার। 

'অটোগ্রাফ নিতে চাই'...
মোদির সফর ঘিরে যে পরিমাণ উন্মাদনা তৈরি হয়েছে, সে কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'আপনার একটা অটোগ্রাফ নেওয়া উচিত।' বাইডেনের কথায়, 'আগামী মাসে আপনার জন্য ওয়াশিংটনে ডিনার রয়েছে। গোটা দেশের সকলে আসতে চান। এদিকে টিকিট শেষ। আপনার মনে হচ্ছে, আমি মজা করছি? তা হলে আমার টিমকে জিজ্ঞাসা করুন।'  মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি এমন সব জায়গা থেকে ফোন পাচ্ছেন, যাঁরা আগে কখনও তাঁকে যোগাযোগ করেননি। তালিকায় কে নেই? এমনকি চলচ্চিত্র তারকারাও আসতে চান মোদির অনুষ্ঠানে। সূত্রের খবর বাইডেন বলেন, 'আপনি ভীষণ জনপ্রিয়।' এই জনপ্রিয়তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতে, ভারতের প্রধানমন্ত্রী নানা ক্ষেত্রে দারুণ প্রভাব বিস্তার করেছেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির যা কাজ, তাতে প্রভাব ফেলার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মোদির, মনে করেন বাইডেন। এমন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব তৈরি করতেও ভূমিকা রয়েছে তাঁর, জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি, মোদি যত বার বিদেশ-সফরে গিয়েছেন, তত বার সেখানে ভারতীয় সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা করেছেন। সব মিলিয়ে এই জনপ্রিয়তা, ধারণা জো বাইডেনের।

আরও পড়ুন:প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা

    

        

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget