এক্সপ্লোর

US Religious Freedom Report: বিশেষ সম্প্রদায়কে নিশানা করার অভিযোগ, ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকার

Religious Freedom: পৃথিবীর কোন দেশে ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা হচ্ছে এবং কোথায় তার লঙ্ঘন হচ্ছে, তা নিয়ে প্রতি বছর আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রিপোর্ট প্রকাশ করে আমেরিকা।

নয়াদিল্লি: ধর্মীয় স্বাধীনতার নিরিখে ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা (US Religious Freedom Report)। ধর্মীয় হিংসা, হানাহানির জন্য সরাসরি সরকারের দিকে আঙুল তোলা হল। চিন, রাশিয়া এবং সৌদি আরবের সঙ্গে এক সারিতে রাখা হয়েছে ভারতকে। বলা হয়েছে, এখনও অনেক দেশ রয়েছে, যেখানকার সরকার ধর্মবিশ্বাস অনুযায়ী বিশেষ সম্প্রদায়ের মানুষকে লাগাতার নিশানা করে চলেছে (Religious Freedom)। 

প্রতি বছর আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রিপোর্ট প্রকাশ করে আমেরিকা

পৃথিবীর কোন দেশে ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা হচ্ছে এবং কোথায় তার লঙ্ঘন হচ্ছে, তা নিয়ে প্রতি বছর আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রিপোর্ট প্রকাশ করে আমেরিকা। এ বার তার প্রকাশ করলেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।  পরে তা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিভাগের অ্যাম্বাসাডর অফ চার্জ রশদ হুসেন। তিনি বলেন, "এখনও অনেক দেশের সরকারই নিজেদের সীমানার মধ্যে থাকা বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষকে নিশানা করে চলেছে।"

মোট ২০০টি দেশ এবং অঞ্চলকে নিয়ে এই রিপোর্ট তৈরি হয়। একেবারে খাতায়-কলমে, সমীক্ষা থেকে যে রিপোর্ট উঠে আসে, তার ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করা হয় বলে জানিয়েছেন ব্লিঙ্কেন। তিনি জানিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মবিশ্বাসের স্বাধীনতা যেখানে খর্ব হচ্ছে, ত তুলে ধরাই তাঁদের লক্ষ্য, যাতে স্বাধীনতার প্রাপ্তি ঘটে।

আরও পড়ুন: Dust Storm in Delhi: আচমকা ধুলোঝড়ে ঢাকল রাজধানী, একধাক্কায় বিষিয়ে গেল বাতাস, যে কারণে এমন পরিস্থিতি...

নিজের বক্তব্যে সরাসরি যদিও ভারতের নাম মুখে আনেননি ব্লিঙ্কেন। তবে রিপোর্টে ভারতের উল্লেখ রয়েছে। তবে এই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে আমেরিকা। হুসেন জানিয়েছেন, হরিদ্বারে মুসলিমদের উদ্দেশে ঘৃণাভাষণের ঘটনাও জানতে পেরেছেন তাঁরা। মায়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে এখনও কী আচরণ চলছে, সে খবরও রয়েছে তাঁদের কাছে। রাশিয়াকে দিয়ে শুরু হয়েছে তালিকা, যাতে আফগানিস্তানও রয়েছে।

ভারতের তরফে যদিও এই রিপোর্ট খারিজ করা হয়েছে

ভারতের বিষয়ে বলা হয়েছে, গত এক বছরে ভারতে বিশেষ ধর্মের মানুষের বিরুদ্ধে একাধিক হিংসাত্মক ঘটনা সামনে এসেছে। গুজরাতে নবরাত্রির অনুষ্ঠানে যাওয়ার অপরাধে মুসলিম যুবকদের বেত মারা থেকে মধ্যপ্রদেশে মুসলিমদের বাড়িতে বুলডোজার চালানো, এমনকি খারগনে সাম্প্রদায়িক হিংসার পর মুসলিমদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার উল্লেখও রয়েছে।

ভারতের তরফে যদিও এই রিপোর্ট খারিজ করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ওই রিপোর্টে ভুল তথ্য রয়েছে। ভারতের প্রতি বৈরিতাই প্রতিফলিত হয়েছে তাতে। তবে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করে তোলার পক্ষপাতী দিল্লি, সে কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget