এক্সপ্লোর

West Asia War: কয়েক হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, ইরানে ‘গ্রাউন্ড অপারেশনে’র প্রস্তুতি, খার্গ কি দখল হয়ে যাবে?

US-Iran War: USS Tripoli-তে চেপে নৌবাহিনীর ২৫০০ সৈনিক অপারেশনাল জোনে পৌঁছে গিয়েছেন বলে জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড।  

নয়াদিল্লি: ইরানের বিরুদ্ধে এবার গ্রাউন্ড অপারেশন চালাতে উদ্যত আমেরিকা। পশ্চিম এশিয়ায় ৩৫০০-র বেশি সেনা মোতায়েন করছে তারা। যুদ্ধজাহাজ USS Tripoli-তে চেপে নৌবাহিনীর ২৫০০ সৈনিক অপারেশনাল জোনে পৌঁছে গিয়েছেন বলে জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড।  (US-Iran War)

USS Tripoli একটি বড় আকারের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। গ্রাউন্ড অপারেশনে যেমন সাহায্য জোগায়, তেমনই F-35 এবং Osprey-র মতো অত্য়াধুনিক যুদ্ধবিমান পরিচালনাতেও সক্ষম। দুই সপ্তাহ আগে জাহাজটি জাপান উপকূলে মোতায়েন ছিল। সান দিয়েগো থেকে USS Boxer এবং আমেরিকার নৌবাহিনীর আরও ইউনিট পশ্চিম এশিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে বলে জানা গিয়েছে। (West Asia War)

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, পেন্টাগনের তরফে গ্রাউন্ড অপারেশনের প্রস্তুতি চলছে, যাতে ইরানের মাটিতে সামরিক অভিযান চালানো যায়। হরমুজ প্রণালী ঘেঁষে অবস্থিত খার্গ আইল্যান্ডে হানা দেওয়া হতে পারে। আমেরিকার স্পেশাল অপারেশন্স এবং ইনফ্যান্ট্রি ট্রুপ ইরানে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বলে খবর। 

তবে পেন্টাগন প্রস্তুতি নিলেও, গ্রাউন্ড অপারেশন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে সবুজ সঙ্কেত মিলেছে কি না, তা স্পষ্ট নয় এখনও পর্যন্ত। আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, খার্গ আইল্যান্ড দখল করে নিতে পারে আমেরিকা। সেখানেই ইরানের বৃহত্তম তৈলভাণ্ডার রয়েছে। পাশাপাশি, হরমুজের কাছাকাছি, উপকূলবর্তী এলাকাতেও হানা দিতে পারে আমেরিকার সেনা। ইরানের অস্ত্রভাণ্ডারও গুঁড়িয়ে দেওয়ার রয়েছে, যা ব্য়বহার করে সাগরে বাণিজ্যিক এবং সামরিক জাহাজ গুঁড়িয়ে দিতে পারে ইরান।

ইরানের জন্য খার্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল ভূখণ্ড থেকে ২৬ কিলোমিটার দূরের ওই দ্বীপে বিরাট পরিকাঠামো রয়েছে তেহরানের। পাইপলাইনের মাধ্যমে প্রথমে খার্গেই ৯০ শতাংশ অপরিশোধিত তেল এসে পৌঁছয়। সেখান থেকে তেল রফতানি করা হয় অন্যত্র। গভীর সমুদ্র ছুঁয়ে থাকায়, বড় বড় জাহাজ সরাসরি সেখান থেকে তেল ভরাতে পারে। 

চলতি মাসের শুরুতেই খার্গে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা। খার্গকে আমেরিকার ‘মুকুটের মণি’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতিতে ‘শত্রুদেশ’গুলির জন্য এখনও হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। ট্রাম্পের হুঁশিয়ারিতেও কাজ হয়নি। তবে যুদ্ধবিরতি নিয়ে যেখানে আলাপ-আলোচনা চলছে, সেই পরিস্থিতিতে ইরানে এখনই গ্রাউন্ড অপারেশন চালানো হবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই। কারণ শীঘ্রই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, যুদ্ধসমাপ্তিতে রাজি না হলে ইরানকে 'নরকযন্ত্রণা' ভোগ করাতে পিছপা হবেন না ট্রাম্প। ক্যারোলাইন বলেন, "ট্রাম্প ফাঁকা আওয়াজ দেন না। নরক যন্ত্রণা নামিয়ে আনতে প্রস্তুত তিনি। হিসেবে ভুল করা চলবে না ইরানের।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget