এক্সপ্লোর

Uttarakhand Chamoli Cloudburst: ফের উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, চামোলিতে মেঘ ভাঙা বৃষ্টির দাপট

Uttarakhand Chamoli Cloudburst: এর আগে গত ৫ অগাস্ট, উত্তরকাশীর ধরালিতে মেঘ ভাঙা বৃষ্টির দাপটে বিপুল ক্ষয়ক্ষতি হয়।

Uttarakhand Chamoli Cloudburst: একমাসের মধ্যে ফের উত্তরাখণ্ডের ধরালিতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। গতকাল রাতে চামোলির থরালি তহসিলে মেঘ ভাঙা বৃষ্টির দাপট। ধসের দাপটে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের পর এলাকার এক বৃদ্ধ ও এক তরুণী নিখোঁজ। এলাকায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এর আগে গত ৫ অগাস্ট, উত্তরকাশীর থরালিতে মেঘ ভাঙা বৃষ্টির দাপটে বিপুল ক্ষয়ক্ষতি হয়। হড়পা বানে জল-কাদার স্রোতে খড়কুটোর ভেসে যায় ঘরবাড়ি, হোটেল। প্রাকৃতিক বিপর্যয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। 

শুক্রবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। খড়কুটোর মতো ভেসে গিয়েছে ঘরবাড়ি। পড়ে রয়েছে কিছু ধ্বংসাবশেষ। নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় সূত্রে খবর, চামোলির এই মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি বাজার এলাকা এবং থারালি তহসিল কমপ্লেক্স ঢাকা পড়েছে ধ্বংসস্তূপের তলায়। একাধিক বাড়িঘর, আবাসন এলাকা এবং এসডিএম- এর বাসভবন, দোকান, অনেক যানবাহন চাপা পড়েছে এই ধ্বংসস্তূপের তলায়। কাছেই রয়েছে সাগওয়ারা গ্রাম। শোনা গিয়েছে, সেখানে একটি বাড়ি ভেঙে গিয়ে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছে এক বালিকা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। অনেককেই উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  

চলতি বছর উত্তরাখণ্ডে প্রচুর বৃষ্টি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি, মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান, ধস সবই এই বর্ষার মরশুমে দেখা গিয়েছে উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে। অগস্ট মাসের শুরুর দিকেই উত্তরাখণ্ডের হরসিল এবং ধারালিতে মেঘ ভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বান হয়েছিল। এর জেরে ভেঙে গিয়েছে প্রচুর বাড়িঘর, রাস্তাঘাট। সম্পত্তির ক্ষয়ক্ষতির পাশাপাশি মৃত্যু হয়েছে সাধারণ মানুষেরও। নিখোঁজ রয়েছেন অনেকেই। আইএমডি, আগামী ২৫ অগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে এবং জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
SIR Row: SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী
SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget