এক্সপ্লোর

Uttarakhand News: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৫০০০ টাকার বেশি খরচ করা যাবে না ! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম জারি এখানে

Uttarakhand Govt Order: এই নির্দেশিকায় সরকারি কর্মীদের যোগদানের সময় এবং তারপর প্রতি ৫ বছর অন্তর সমস্ত স্থাবর সম্পত্তি ঘোষণা করা বাধ্যতামূলক করা হয়েছে।

উত্তরাখণ্ড:  স্ত্রীর জন্য জামা-কাপড় কেনা হোক বা নিজের জন্য নতুন স্মার্টফোন, এবার থেকে খরচ করার আগে বসের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি, আবেদন মঞ্জুর হলে তবেই করা যাবে খরচ। এমনকী বাড়িতে মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেলে একটি দামি মিক্সার গ্রাইন্ডার কেনার জন্যও নিতে হবে বসের অনুমতি ! টিভি, ফ্রিজ, কম্পিউটার, পুজোর শপিং, বিয়ের আয়োজন করতে হলেও একই কাজ করতে হতে পারে ! অদ্ভুত এক নিয়ম জারি হয়েছে উত্তরাখণ্ড রাজ্যে। এই রাজ্যের সরকার জানিয়েছে যে এবার থেকে সমস্ত সরকারি কর্মীদের ৫০০০ টাকার বেশি খরচ করার আগে তাদের বস বা কর্তৃপক্ষের থেকে অনুমতি নিতে হবে। শুধু তাঁকে জানালেই হবে না, তাঁর অনুমোদনও নিতে হবে খরচ করার আগে।

১৪ জুলাই এই নীতি জারি করেছে উত্তরাখণ্ড রাজ্য সরকার যা ইতিমধ্যেই তুমুল ক্ষোভের জন্ম দিয়েছে। উত্তরাখণ্ড সরকার তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ যে কোনও সরকারি কর্মী তাঁর এক মাসের বেতন বা ৫০০০ টাকা যে পরিমাণটি কম হবে, তার থেকে বেশি মূল্যের কোনও অস্থাবর সম্পত্তি কেনা-বেচা করা বা অন্য কোনোভাবে লেনদেনে অংশ নিলে তাঁকে অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে এবং তাদের থেকে অনুমতি নিতে হবে।’

এই নির্দেশিকায় আরও বলা হয় যে নিয়মিত লেনদেনকারী ও ব্যবসায়ী ব্যতীত অন্য কোনও ব্যক্তির ক্ষেত্রে যে কোনও লেনদেনের জন্য কর্তৃপক্ষের থেকে আগাম অনুমতি নিতে হবে, নচেৎ সেই কাজ করা যাবে না। এমনকী স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও সরকারি কর্মীদের কেনা বা বিক্রি করার আগে বিভাগীয় প্রধান বা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই নির্দেশিকায় এই ধরনের সম্পত্তি লিজ দেওয়া বা উপহার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সরকারি কর্মীদের যোগদানের সময় এবং তারপর প্রতি ৫ বছর অন্তর সমস্ত স্থাবর সম্পত্তি ঘোষণা করা বাধ্যতামূলক করা হয়েছে। স্বামী বা স্ত্রী অথবা একই বাড়িতে বসবাসকারী পরিবারের যে কোনও সদস্যের জন্যই এই কাজ করতে হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ সরকারি কর্মী নিজে ছাড়া তাঁর পরিবারের কেউ যদি ৫০০০ টাকার বেশি মূল্যের কোনও কিছু খরচ করে তখনও কর্তৃপক্ষকে জানাতে হবে এবং তাঁর থেকে অনুমোদন নিতে হবে।

উত্তরাখণ্ড এসসি-এসটি কর্মী সংগঠনের সভাপতি করম রাম এই নির্দেশকে ‘হাস্যকর’ বলে ব্যক্ত করেছেন। তিনি এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাঁর কথায়, ‘আজকের মুদ্রাস্ফীতি এবং কর-আরোপের যুগে আপনি নিজের বা স্ত্রীর জন্য কিছু কিনতে গেলেই তাঁর খরচ ৫০০০ টাকার বেশি হবে। আপনার স্ত্রী জন্য শাড়ি কিনতে হলেও কি বিভাগীয় প্রধানের থেকে অনুমতি নিতে হবে ? বাচ্চাদের পোশাক কিনতে হলেও কি আপনাকে অনুমতি নিতে হবে ? এই সীমা ৫০০০ টাকার বদলে ১ লক্ষ টাকা করা উচিত ছিল।’  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget