এক্সপ্লোর

বাধ্য়তামূলক টিকাকরণ, চারধাম যাত্রা নিয়ে গাইডলাইন প্রকাশ উত্তরাখণ্ড সরকারের

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশ কয়েকটি ধর্মীয় স্থান চারধাম যাত্রার জন্য খুলে দেওয়া হবে। তাতে পুণ্যার্থীর সংখ্যা থাকবে সীমিত।

নয়াদিল্লি: দেশে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। কিন্তু সংক্রমণ কমলেও উদ্বেগ কমছে না। আর এই আবহে ১ জুলাই থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা। এই চারধাম যাত্রার জন্য কড়া বিধি জারি করল উত্তরাখণ্ড সরকার। শর্তসাপেক্ষে রাজ্যের বেশ কিছু ধর্মীয় স্থানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। দর্শনার্থীদের জন্য গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। 

রাজ্য সরকারের তরফে সুবোধ উনিয়াল জানান, চামোলি, উত্তরকাশি, রুদ্র প্রয়াগের বাসিন্দাদের মন্দিরে ঢোকার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য এই বিধি জারি করা হয়েছে। উনিয়াল আরও জানিয়েছেন, "রাজ্য সরকার কোভিড সংক্রান্ত বিধির ক্ষেত্রে আপস করবে না। প্রত্যেক পুণ্যার্থীকে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে। উত্তরাখণ্ডে পুণ্যার্থীদের যাওয়ার মূল চারটি জায়গা বদ্রিনাথ, কেদারনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রি।"

উল্লেখ্য, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশ কয়েকটি ধর্মীয় স্থান চারধাম যাত্রার জন্য খুলে দেওয়া হবে। তাতে পুণ্যার্থীর সংখ্যা থাকবে সীমিত।  প্রতিদিনই মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। রাজ্য সরকার জানিয়েছে, প্রত্যেক পুণ্যার্থীর আরটি-পিসিআর বা র্যা পিড অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। উনিয়াল জানিয়েছে, রাজ্য সরকারের দেওয়া যাবতীয় বিধি মানতে হবে প্রত্যেক পুণ্যার্থীকে। কিন্তু চারধাম যাত্রার জন্য কি সারা রাজ্যেই অনুমতি দেওা হবে? এ প্রসঙ্গে সুবোধ উনিয়াল জানিয়েছেন, রাজ্যের কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে। 

সুবোধ উনিয়াল বলেন, "তৃতীয় ঢেউ আছড়ে পড়া সহ করোনার নতুন প্রজাতি ডেল্টার আতঙ্ক রয়েছেই। তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। চারধাম যাত্রার জন্য গোটা রাজ্য খুলে দেওয়া হবে কি না তা এখনই বলা যাচ্ছে না।" এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে উত্তরাখণ্ডে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ হাজার ৬২৭। 

উল্লেখ্য, গত সপ্তাহে চারধাম যাত্রা নিয়ে রাজ্য সরকারকে  গাইডলাইন জারি করতে বলেছে উত্তরাখণ্ড হাইকোর্ট। একইসঙ্গে রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সতর্ক হতে। কুম্ভমেলার ভিড়ের কথা উল্লেখ করে জমায়েত নিয়ে সতর্ক হতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সেরা শিরোনাম

Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
Cyclone Arnab : ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার আগে ওড়িশা সরকারের বড় নির্দেশ ! না-মানলেই করা হবে মামলা
ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার আগে ওড়িশা সরকারের বড় নির্দেশ ! না-মানলেই করা হবে মামলা
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের

ভিডিও

Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর
Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget