এক্সপ্লোর

Uttarakhand UCC Rule: লিভ ইনে থাকতে হলেও এবার লাগবে ধর্মগুরুর অনুমোদন ! কড়া নির্দেশ এই রাজ্যে

Live-in Relationship Certificate: ২৭ জানুয়ারি ভারতে প্রথম উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড চালু হল। এই কোডের অধীনেই এই লিভ ইনে থাকা যুগলদের বিশেষ ধর্মীয় শংসাপত্রের কথা বলা হয়েছে।

Live-in Relationship: এবার লিভ ইন সম্পর্কে থাকা যুগলদেরও করতে হবে নিবন্ধন, ঘর ভাড়া নিতে গেলে লাগবে বিশেষ শংসাপত্র। তাও আবার কোনো ধর্মগুরুর থেকে নিতে হবে এই শংসাপত্র। এখানেই শেষ নয়, আগের কোনো সম্পর্কে (Live-in Relationship) বিচ্ছেদ ঘটে থাকলে তার বিবরণও দিতে হবে যুগলদের। একে বলা হচ্ছে ধর্মীয় শংসাপত্র। উত্তরাখণ্ডের ইউসিসি (UCC Rule) প্রণয়নের অধীনে চালু হয়েছে এই নতুন নিয়ম। 

২৭ জানুয়ারি ভারতে প্রথম উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড চালু হল। এই কোড প্রণয়ন কমিটির সদস্য মনু গৌর জানিয়েছেন, 'সংবাদমাধ্যমে বলা হচ্ছে যে কোনো লিভ ইন সম্পর্কে থাকা যুগলকে ধর্মীয় শংসাপত্র সংগ্রহ করতে হবে এমনটা নয়। যে সমস্ত ক্ষেত্রে যুগলের বিবাহে নিষেধাজ্ঞা রয়েছে বা বাধা রয়েছে সেক্ষেত্রেই ইউসিসির ১ নং ধারা অনুযায়ী এই ধর্মীয় শংসাপত্র প্রয়োজন পড়বে।' উত্তরাখণ্ডে এই ধরনের বিবাহ খুবই কম দেখা যায়। অর্থাৎ ইউসিসি রেজিস্ট্রেশনের মাত্র ১ শতাংশের ক্ষেত্রেই এই বিশেষ শংসাপত্র প্রয়োজন পড়বে। যে সমস্ত ক্ষেত্রে বিশেষ সম্প্রদায়ের মধ্যে বিবাহে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে লিভ-ইনে থাকা যুগলেরা সম্পর্কের নিবন্ধীকরণ করতে পারেন এই ধর্মীয় শংসাপত্র দেখিয়ে। 

ফলে এই নতুন্ ধারার মূল উদ্দেশ্য কোনোভাবেই লিভ-ইন সম্পর্কে থাকা যুগলদের রেজিস্ট্রেশনে বাধা সৃষ্টি করা নয়, বরং এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে সহায়তা করা। ইউসিসি ধারায় এই ধর্মীয় শংসাপত্রের ফর্ম্যাটও লেখা রয়েছে বিস্তারিতভাবে। লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশনের সময় ইউনিফর্ম সিভিল কোড অনুসারে চারটি নথি প্রয়োজন বাসস্থানের প্রমাণপত্র, জন্মতারিখ, আধার কার্ড এবং ঘর ভাড়ার চুক্তির নথি। শুধু তাই নয়, কারো বিবাহ বিচ্ছেদ ঘটে থাকলে, প্রাক্তন স্ত্রীর মৃত্যু ঘটে থাকলে বা আগের লিভ-ইন সম্পর্কে বিচ্ছেদ হয়ে থাকলে তার প্রমাণও দেখাতে হবে রেজিস্ট্রেশনের সময়। উত্তরাখণ্ডে যে সমস্ত যুগল এক বছর ধরে লিভ ইন সম্পর্কে আছেন তারা এই রেজিস্ট্রেশন করাতে পারবেন। এই রেজিস্ট্রেশনের জন্য আপনাকে একটি ১৬ পাতার ফর্ম পূরণ করতে হবে যা অনলাইনে পূরণ করতে ৫-১০ মিনিট লাগতে পারে। ইউনিফর্ম সিভিল কোড ব্যক্তিগত অধিকারের সুরক্ষাকে প্রাধান্য দেয়, বিবাহ বিচ্ছেদ, লিভ ইন সম্পর্কের মত ক্ষেত্রে আইনগুলির উপর নিয়ন্ত্রণ আনবে। 
 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget