এক্সপ্লোর

Virtual Jamaisasthi : করোনার কোপ, ভার্চুয়ালি জামাই-আপ্যায়ন শাশুড়িদের

কোভিডের কোপে এখনও গণপরিবহন। আচার-অনুষ্ঠান সব শিকেয় উঠেছে। অধিকাংশ বিষয়ই এখন ভার্চুয়াল মাধ্যমে চলছে। জামাইষষ্ঠীও।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : করোনা আবহে আচার-অনুষ্ঠান সব শিকেয় উঠেছে। অধিকাংশ বিষয়ই এখন ভার্চুয়াল মাধ্যমে। জামাইষষ্ঠীও। কোভিডের কোপে এখনও গণপরিবহন। তাই যাতায়াত সমস্যাবহুল। এই পরিস্থিতিতে এবার ভার্চুয়াল মাধ্যমে জামাইষষ্ঠীর আচার-অনুষ্ঠান সারলেন অনেক শাশুড়ি। এনিয়ে আক্ষেপের সুর ধরা পড়ল তাঁদের গলায়। 

যান চলাচল কার্যত বন্ধ। তাই এক জায়গায় থেকে আর এক জায়গায় যাতায়াতের কোনও উপায় নেই। কাজেই আজ জামাইষষ্ঠী উপলক্ষে ভিন জেলা থেকে আসতে পারলেন না জামাইরা। একদিকে জামাই, মেয়ে, নাতি-নাতনিদের এদিনে কাছে না পাওয়ার বেদনা, অন্যদিকে এই কোভিড পরিস্থিতিতে তাদের সুস্বাস্থের কথা ভেবে একাকী ষষ্ঠী পালনের কথা জানালেন শাশুড়িরা। 

বিগত বছরের মতো এবারও জামাই-মেয়েদের ছাড়াই এই ষষ্ঠীর দিনে ভিডিও কলে তাদের আশীর্বাদ করতে পেরে মনকষ্টের মধ্যেও কিছুটা আনন্দ, এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানো। 

জামাইষষ্ঠী পালন করতে দেখা গেল রায়গঞ্জের একাধিক এলাকায়। তবে আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হয়ে সবাইকে নিয়ে যাতে ষষ্ঠী পালন করতে পারেন সেই কামনাই করলেন শাশুড়িরা।

রেখা সাহা নামে এক মহিলা বললেন, জামাই-মেয়ে আসতে পারেনি। ভিডিও কলে তাদের সঙ্গে কথা বললাম। তাদের আশীর্বাদ করলাম। সারা-জীবন সুখে শান্তিতে থাকুক এই আশীর্বাদ করলাম। ওরা এলে খুব ভাল লাগত। আনন্দ পেতাম। প্রতিবারই আসে। কিন্তু, করোনার জন্য দুবছর আশতে পারল না। প্রার্থনা করলাম, সামনের বছর যেন আমার বাড়িতে ষষ্ঠী করতে আসতে পারে।

মীনা সরকরা নামে অপর এক মহিলা বললেন, খুব মন খারাপ লাগছে। বছরে একটাই ষষ্ঠী। সবাই আসবে আনন্দ করব, তা না কী এক করোনা এসে গেল দেশে ! সব বন্ধ হয়ে গেল। আমি বলে বোঝাতে পারব না কী খারাপ লাগছে।

এদিকে জামাইষষ্ঠী উপলক্ষে আজই জামাইদের মঙ্গল কামনায় সকাল থেকে না খেয়ে পুজো দিলেন শাশুড়িরা। কোনও কোনও জায়গায় মাস্ক না পরে, দূরত্ব বিধি না মেনেই ভিড়ের মধ্যে জামাইদের জন্য জন্য পুজো দিতে দেখা গেল শাশুড়িদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget