এক্সপ্লোর

Venezuela Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার চরম বিপদে পাশে দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন Amistad’

Venezuela Earthquake India Starts Operation Amistad : ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা, পাশে দাঁড়াল ভারত, পাঠাল মেডিক্যাল টিম-সহ আরও অনেক কিছু

নয়াদিল্লি: ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলা, চরম বিপদে পাশে দাঁড়াল ভারত।  ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ভয়াবহ এমন এক পরিস্থিতিতেই ‘অপারেশন আমিস্তাদ’ নিয়ে পাশে দাঁড়াল ভারত। যার অর্থ বন্ধুত্ব। 'আমিস্তাদ' কথাটি মূলত একটি স্প্যানিশ শব্দ। 

আরও পড়ুন, তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ

মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতে পারে ?

আলজাজিরার রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রাথমিক অনুমান, ভেনেজুয়েলায় ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা ১০ হাজারের উপরে পৌঁছতে পারে। তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS এর দাবি মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ অবধি পৌঁছতে পারে। এহেন ভয়াবহ পরিস্থিতিতে পাশে ভেনেজুয়েলার দাঁড়াল ভারত। বায়ু সেনার মাধ্যমে, ত্রাণ ও চিকিৎসায় সহায়তা করতে মেডিক্যাল টিম পাঠিয়ে, ‘অপারেশন আমিস্তাদ’ চালু করল ভারত।

ভেনেজুয়েলার দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন আমিস্তাদ’  

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী,  এয়ারফোর্স স্টেশন থেকে ৬০ প্যারাফিল্ড হাসপাতালের একটি মেডিক্যাল টিম ইতিমধ্যেই  ভেনেজুয়েলায় রওনা দিয়েছে। এই টিমে মেডিক্যাল অফিসার সহ- ভারতীয় সেনার ৪১ জন সদস্য উপস্থিত রয়েছেন। বিপদকালীন মেডিক্যাল সাপোর্ট, ট্রমা ম্যানেজমেন্ট-সহ বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে যা যা লাগে, সেই সব কিছুই পাঠিয়েছে ভারত। যার সবকিছু মিলিয়ে ওজন প্রায় ৩৫ টন। 

জরুরি সামগ্রি নিয়ে ভারতীয় বায়ু সেনার দুটি বিমান রওনা দিয়েছে ভেনেজুয়েলায়

 এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ‘অপারেশন আমিস্তাদ’  ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার উদ্দেশ্যে জরুরি সামগ্রি নিয়ে বায়ু সেনার দুটি বিমান রওনা দিয়েছে। ভেনেজুয়েলার এই কঠিন সময়ে, সেখানকার মানুষদের পাশে আছে ভারত। 

ঠিক কী হয়েছিল ? এই ভূমিকম্পের উৎসস্থল কোথায় ছিল ? 

বুধবার স্থানীয় সময়, পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হয় ভেনেজুয়েলা। রিখটার স্কেলে ওই দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে,  ৭.২ এবং ৭.৫। রাজধানী কারাকাসের পশ্চিম ক্যারিবীয় উপকূলের কাছে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের পরেই হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ইতিমধ্য়েই বহুতল ভবনগুলি ধসে গিয়েছে। রাস্তা ভেঙে গিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞের মতে পরবর্তী কয়েকদিন আফশকের আশঙ্কাও রয়েছে। এমত অবস্থায় জরুরি অবস্থা জারি করেছেন ভেনেজুয়েলা প্রশাসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget