এক্সপ্লোর

Vienna terror attack: তীব্র নিন্দা মোদির, ভিয়েনা হামলার বিরুদ্ধে সরব গোটা বিশ্ব

অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের ৬টি জায়গায় হামলা চালায় জঙ্গিরা

ভিয়েনা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জঙ্গি হামলার ঘটনার নিন্দায় সরব বিশ্ব। আত্মঘাতী জঙ্গি হামলার কঠোর নিন্দা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। এক এক করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনার বার্তা।

হামলার তীব্র নিন্দা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লেখেন, ভিয়েনায় ভয়াবহ সন্ত্রাস হামলায় তিনি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। এই মর্মান্তিক সময়ে ভারত অস্ট্রিয়ার পাশে থাকছে। আমার সমবেদনা নিহত এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে।

সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র এক বিবৃতি জারি করে বলেছেন, ভিয়েনা হামলার ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন মহাসচিব। তিনি গোটা বিষয়টির ওপর নজর রাখছেন। এই হামলার তীব্র নিন্দা করে করে অস্ট্রিয়া প্রশাসন ও সেদেশের মানুষের প্রতি সমবেদনা ও সহমর্মিতা পোষণ করেছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ ট্যুইটারে লিখেছেন, অস্ট্রিয়াবাসীর এই শোক ও বিহ্বলতা আমরা বুঝতে পারছি। ফ্রান্সের পর আরেক বান্ধব রাষ্ট্রের ওপর হামলা হল। এটা আমাদের ইউরোপ। শত্রুদের জানা উচিত, ওরা কাদের চ্যালেঞ্জ করছে। আমরা ছাড়ব না।

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করে বলেন, ইউরোপ এই ন্যক্কারজনক ঘটনার কঠোর নিন্দা করছে। হামলায় নিহত ও ভিয়েনাবাসীকে আমার সমবেদনা। আমরা অস্ট্রিয়ার পাশে আছি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ভিয়েনার এই ভয়াবহ হামলায় আমি শোকাহত। ট্যুইটারে তিনি লেখেন, অস্ট্রিয়াবাসীর পাশে রয়েছে ব্রিটেন। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোভা এই হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, অস্ট্রিয়া প্রশাসনের যোগাযোগ বজায় রাখছে ভিয়েনায় রুশ দূতাবাস। তাদের প্রতি আমরা সমব্যথী। হামলায় নিহতদের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, সোমবার রাতে (স্থানীয় সময়) মুম্বইয়ের ধাঁচে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আত্মঘাতী জঙ্গি হামলা হয়। অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বেশ কয়েকজন। অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের ৬টি জায়গায় হামলা চালায় জঙ্গিরা।

বেশ কয়েকজনকে তারা পণবন্দি করে ফেলে। জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে নিহত এক পুলিশ কর্মীও।গুলির লড়াই চলাকালীন এক জঙ্গিরও মৃত্যু হয়। তার শরীরে বাঁধা ছিল বিস্ফোরক।

গোটা শহরে আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে ভিয়েনা পুলিশ। গণ পরিবহণ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অস্ট্রিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী কার্ল নেহাম্মের জানিয়েছেন, বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও এক হামলাকারীর খোঁজ চলছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ হামলার তীব্র নিন্দা করে মোকাবিলায় নিজেদের জীবন বিপন্ন করার জন্য বিপর্যয় মোকাবিলা পরিষেবার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি।

সেরা শিরোনাম

Andhra Pradesh Oil Refinery: বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
Cyber Attack 2026: হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
INDIA Bloc Rally: রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের

ভিডিও

Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget