এক্সপ্লোর

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ দুর্ভাগ্যজনক, গভীর বেদনার, বললেন প্রধানমন্ত্রী

এই প্রেক্ষাপটে ট্যুইটে তীব্র ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, বিতর্ক, আলাপ-আলোচনা, বিরুদ্ধ মতপ্রকাশ গণতন্ত্রের আবশ্যিক অঙ্গ। সরকারি সম্পত্তি ভাঙচুর করা, স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে তোলা কখনই আমাদের মূল্যবোধের অংশ ছিল না।

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর দেশের নানা রাজ্যে হিংসাত্মক প্রতিবাদ, বিক্ষোভের কড়া নিন্দা করে তাকে দুর্ভাগ্যজনক, গভীর বেদনার বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসম, ত্রিপুরায় ওই আইনের বিরুদ্ধে হিংসাত্মক প্রতিবাদ কিছুটা স্তিমিত হলেও গত দু-তিনদিন ধরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির জেরে ট্রেন, বাসে আগুন লাগানো হয়েছে। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ হয়েছে। নয়াদিল্লিতেও আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদীরা। সেখানেও বাস জ্বালানো হয়েছে। এই প্রেক্ষাপটে ট্যুইটে তীব্র ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, বিতর্ক, আলাপ-আলোচনা, বিরুদ্ধ মতপ্রকাশ গণতন্ত্রের আবশ্যিক অঙ্গ। সরকারি সম্পত্তি ভাঙচুর করা, স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে তোলা কখনই আমাদের মূল্যবোধের অংশ ছিল না। প্রধানমন্ত্রী নিজের বক্তব্যের স্বপক্ষে আরও সওয়াল করেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ সংসদে বিরাট সমর্থন পেয়ে পাশ হয়েছে। একাধিক রাজনৈতিক দল, সাংসদ তা সমর্থন করেছেন। এই আইন ভারতের কয়েক শতক পুরানো সম্প্রীতি, সহানুভূতি, ভ্রাতৃত্ব, গ্রহণ করার সংস্কৃতিকে তুলে ধরেছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় দেশবাসীকে আপনাদের আশ্বস্ত করতে চাই যে, ভারতের কোনও ধর্মের একজনও নাগরিকত্ব সংশোধনী আইনে ক্ষতিগ্রস্ত হবেন না। এই আইনে কোনও নাগরিকেরই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাইরের যেসব মানুষ বহু বছরের নির্যাতনের শিকার, যাদের ভারতের বাইরে কোথাও যাওয়ার জায়গা নেই, শুধু তাদের জন্যই এই আইন। সবাই মিলে ভারতের উন্নয়ন ও প্রতিটি ভারতীয়র, বিশেষত গরিব, পিছিয়ে পড়া, প্রান্তিক মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে হাত মিলিয়ে একযোগে কাজ করাই এখন প্রয়োজন। পাশাপাশি চলতি হিংসার পিছনে স্বার্থান্বেষী গোষ্ঠীর হাত থাকার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ওদের আমাদের মধ্যে বিভেদ ঘটিয়ে গণ্ডগোল সৃষ্টি করতে দিতে পারি না।

সেরা শিরোনাম

Vande Mataram: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
PM SVANidhi: রাস্তার ছোট ব্যবসায়ীদের জন্য সরকারি ঋণের সুযোগ, মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন, জানেন পিএম স্বনিধি সম্পর্কে?
রাস্তার ছোট ব্যবসায়ীদের জন্য সরকারি ঋণের সুযোগ, মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন, জানেন পিএম স্বনিধি সম্পর্কে?
Gyanesh Kumar: ‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget