এক্সপ্লোর

WhatsApp Viral message : রেড টিক পড়লেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা ? হোয়াটসঅ্যাপ নিয়ে ভুয়ো মেসেজ ভাইরাল

কোম্পানির প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্কের শেষ নেই। নতুন করে হোয়াটসঅ্যাপের চিন্তা বাড়াল ভুয়ো মেসেজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই হোয়াটসঅ্যাপ মেসেজ। যেখানে বলা হয়েছে, রেড টিক পড়লেই ইউজারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

নয়াদিল্লি: কোম্পানির প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্কের শেষ নেই। নতুন করে হোয়াটসঅ্যাপের চিন্তা বাড়াল ভুয়ো মেসেজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই হোয়াটসঅ্যাপ মেসেজ। যেখানে বলা হয়েছে, রেড টিক পড়লেই ইউজারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

দুটো ব্লু টিক ও একটা রেড টিক মানে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কোনওক্রমে তিনটে রেড টিক পড়লেই পরিস্থিতি খারাপ। লাল চিহ্ন দর্শায়, সরকারের নির্দেশে ইউজারের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। সম্প্রতি এমনই একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চিন্তার শেষ নেই ইউজারদের। গত বছরও এই রেড টিকের একটা মেসেজ ভাইরাল হয়। পরবর্তীকালে জানা যায়, সেটাও ভুয়ো।

এই ভাইরাল মেসেজে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ একটা নতুন কমিউনিকেশন রুল এনেছে। একবার সেই রুল চালু হলে ইউজারের সব কল রেকর্ড করা যাবে। এমনকী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ওপর নজরদারি চালাতে পারবে কোম্পানি। মেসেজে বলা হয়েছে, কোনও ইউজার যদি সরকারের বিরুদ্ধে বা ধর্মীয় কোনও বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তবে তাঁকে গ্রেফতার করা হবে। ভাইরাল এই মেসেজে 'ফরওয়ার্ডেড মেনি টাইমস' লেবেল লাগানো রয়েছে।

কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়িয়েছে এই মেসেজ। টেকনোলজি এক্সপার্টরারা বলছেন, এই ভুয়ো মেসেজের কোনও সারবত্তা নেই। তিনটে ব্লু টিক বা তিনটে রেড টিক হলেই সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তেমনটাও নয়। সাধারণত ইউজার হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠালে তা সিঙ্গল টিক দেখায়। তবে প্রাপকের কাছে তা পৌঁছালে দুটো টিক দেখায়। পরবর্তীকালে প্রাপক সেই মেসেজ পড়লে তবেই দুটো ব্লু টিক দেখতে পাবেন আপনি। এরমধ্যে কোনও রেড টিকের বিষয় নেই। 

কদিন আগেই কোম্পানির ২০২১ সালের প্রাইভেসি পলিসি আপডেট নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় সরকার। 'মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি'-র তরফে হোয়াটসঅ্যাপের কাছে নোটিস পাঠানো হয়। যেখানে বিতর্কিত পলিসি তুলে নেওয়ার কথা বলে কেন্দ্র। এ বিষয়ে ২৫ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় কোম্পানিকে। সম্প্রতি যার উত্তর দিয়েছে জনপ্রিয় সোশ্যাল মেসেজিং অ্যাপ।

কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, সরকারি নোটিসের উত্তর দিয়েছে হোয়াটসঅ্যাপ। যেখানে বলা হয়েছে, নতুন প্রাইভেসি পলিসি আপডেটের ফলে কোনওভাবেই গ্রাহকের ব্যক্তিগত মেসেজের গোপনীয়তা ফাঁস হবে না। নতুন পলিসি কেবল গ্রাহককে অতিরিক্ত কিছু ইনফরমেশন দেবে। গ্রাহক চাইলেই কেবল এই অতিরিক্ত তথ্যের মাধ্যমে ব্যবসা সংক্রান্ত আরও সুবিধা বা সুযোগ পাবে। বরাবরই গ্রাহকের গোপনীয়তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে হোয়াটসঅ্যাপ।

সেরা শিরোনাম

CJP Protest: ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget