এক্সপ্লোর

Viral Video: রানওয়েতে ছুটতেই বিমানের ডানায় আগুন! 'প্লিজ বেরতে দিন', আর্তনাদ যাত্রীদের

Flight on Fire: নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রবিবার জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে উড়ানের সময় হিউস্টন থেকে নিউইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন ধরে যায়।

হিউস্টন: দিন কয়েকের মধ্যে পর পর বিমান দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। বিমান যাত্রার আতঙ্কের মধ্যেই ফের ভয়াবহ ঘটনা মার্কিন মুলুকে। রানওয়ে দিয়ে ছুটে টেক অফের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই ভয়াবহ আগুন লেগে যায় বিমানের উইংসে। সেই আগুনের শিখা যাত্রীদের চোখে পড়তেই তুলকালাম কাণ্ড শুরু হয় বিমানের অভ্যন্তরে। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রবিবার জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে উড়ানের সময় হিউস্টন থেকে নিউইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন ধরে যায়। রানওয়েতে ট্যাক্সিং করার সময়ই বিমানের ডানা থেকে আগুনের শিখা দেখা যায়। এরপর হুড়োহুড়ি শুরু হয়ে যায় বিমানের মধ্যে। যাত্রীদের কেউ কেউ কাঁদতে শুরু করেন, কেউ কেউ আর্তনাদ করতে থাকেন। বিমানের বাইরে বেরনোর আর্জি করতে থাকেন। 

যদিও হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট (এইচএফডি) জানিয়েছে যে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক যাত্রী কাকুতি মিনতি করছে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য। অনেকেই আর্তনাদের স্বরে বলে উঠছে, 'প্লিজ আমাদের বেরতে দিন'। চিৎকার-আর্তনাদে বিমানের অভ্যন্তরে তখন ভয়ঙ্কর পরিস্থিতি। তা ধরা পড়েছে ওই ভাইরাল ভিডিওতে।   

নিউইয়র্কের পোস্টের প্রকাশিত রিপোর্ট অনুসারে ওই বিমানে তখন ১০৪ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন।  

প্রসঙ্গত, শুক্রবার ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নিয়ে আতঙ্কিত মার্কিন মুলুকের বাসিন্দারা। মর্মান্তিক দুর্ঘটনায় ওই এলাকার বহু বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।  

এদিকে এর দু'দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান জাতীয় বিমানবন্দরের কাছে একটি আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সঙ্গে মাঝ আকাশে হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের পর বিমান ও হেলিকপ্টার দুটোই ভেঙে নদীতে পড়ে যায়। বিমানটি বিমানবন্দরে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Local Train: লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী
লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget