এক্সপ্লোর

World News: তরুণীর রহস্যমৃত্যুর প্রতিবাদের মাঝেই শিয়া ধর্মস্থানে হামলা বন্দুকবাজের, ১৫ নিহত ইরানে

Gunmen Opened Fire:তরুণীর রহস্যমৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের আগুন এখনও নেভেনি। তার মধ্যেই ইরানের দক্ষিণ প্রান্তের শহর, শিরাজ-এ বন্দুকবাজের হানায় প্রাণ গেল ১৫ জনের।

তেহরান: তরুণীর (mahsa amini) রহস্যমৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের (protest) আগুন (fire) এখনও নেভেনি। তার মধ্যেই ইরানের (iran) দক্ষিণ প্রান্তের শহর, শিরাজ-এ (shiraz) বন্দুকবাজের (gunmen) হানায় প্রাণ গেল ১৫ জনের। ভারতে (india) ইরানের দূতাবাস (embassy) বুধবারের ঘটনার একটি ভিডিও শেয়ার করেছিল। দ্রুত তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাতে আক্রমণের মুহূর্ত ধরা পড়েছে। যদিও ভিডিওটির সত্যাসত্য যাচাই করা যায়নি।

কী ঘটল?
মাহসা আমিনি। বাইশ বছরের ইরানি তরুণীর রহস্যমৃত্যুর প্রতিবাদে গত সেপ্টেম্বর থেকে আগুন জ্বলছে। তাঁর আত্মার শান্তি কামনায় ইরানের নানা প্রান্তেই শোকের আবহ স্পষ্ট ছিল। এর মধ্যেই শিরাজ শহরের একটি মসোলিয়ম-এ হামলা চালায় বন্দুকবাজরা। শিয়াদের ওই ধর্মস্থানে হানায় ১৫ জনের প্রাণ গিয়েছে, জখম অন্তত ৪০। দুজন বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে, তৃতীয় জন অবশ্য পলাতক। একদিকে গোটা দেশ আমিনির রহস্যমৃত্যুর প্রতিবাদের আগুন ঝলসাচ্ছে, তার উপর এই হামলা। সব মিলিয়ে তুমুল চাপে ইরান প্রশাসন। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছেন ইরানের অতি রক্ষণশীল প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি। বলেন, 'শত্রুপক্ষ দেশের উন্নতির পথে বাধা তৈরি করতে চায়। আর এই ধরনের প্রতিবাদ-অশান্তি সন্ত্রাসবাদী হামলার ঘাঁটি পরিষ্কার করেছে।' তবে গত কালের হামলার নেপথ্যে যারা ছিল, তারা বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাইসি। দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামিনেই-ও জানান, অপরাধীদের নিশ্চিত ভাবেই শাস্তি দেওয়া হবে। এদিন ইরানের দূতাবাস যে ভিডিও শেয়ার করেছে তার সঙ্গে লেখা ছিল, 'ইরানের মানুষের উপর যে সন্ত্রাসবাদী হামলা চলছে, এটাই তার আসল চেহারা। কিন্তু গোটা দুনিয়া এই নিয়ে চুপ থাকবে।'     

তরুণীর মৃত্যুতে বিতর্ক...
হিজাবে মাথা ঢেকেই বাড়ি থেকে বেরিয়েছিলেন ২২ বছরের মেহসা আমিনি। কিন্তু সেটি আলগা করে জড়িয়ে রাখা হয়েছে বলে মনে হয়েছিল ইরানের মরাল পুলিশের। তাই গাড়ি থেকে বের করে রাস্তার উপরই গ্রেফতার করা হয় মাহসা আমিনিকে। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তাঁর। বরং তিনদিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয়। সেই নিয়ে গত মাসখানেকেরও বেশি সময় ধরে বিক্ষোভে উত্তাল ইরান। কিন্তু সেখানেও পুলিশি নৃশংসতার অভিযোগ সামনে এল। বিক্ষোভ দমনে নৃশংস পথ বেছেছে পুলিশ, অভিযোগ উঠেছে। গত কালও এক কুর্দিশ বাসিন্দাকে খুন করে নিরাপত্তাবাহিনী। তার মধ্যে ফের আক্রমণের খবর।

আরও পড়ুন:ভাঙল যুবরাজের রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কীর্তি রোহিতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget