এক্সপ্লোর

Balasore Train Accident: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ বিরাট কোহলির

Odisha Train Accident: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্য়েই মৃতের সংখ্য়া ২৩৮ পার করে গিয়েছে।

লন্ডন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় (Balasore Train Accident) কেঁপে গিয়েছে গোটা দেশ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে শোকজ্ঞাপন করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি (Virat Kohli) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শোকবার্তা দেন বিরাট। 

তিনি লেখেন, 'ওড়িশার ট্রেন দুর্ঘটনার কথা শুনে আমি মর্মাহত। যেসব পরিবাররা নিজেদের প্রিয়জনদের হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আর যারা আহত, আশা করব তাঁরা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।'

 

 

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহও (Yuvraj Singh) শোকবার্তা দিয়েছেন। তিনি লেখেন, 'ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আমার তরফে সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করছি।' যুবরাজের মতো তাঁর প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) শোকবার্তা দিয়েছেন। তিনি লেখেন, 'ওড়িশার ঘটনায় আমি মর্মাহত। ঈশ্বর আহতদের পরিবারকে শক্তিপ্রদান করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গোটা দেশ আপনাদের পাশে আছে।'

 

 

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ২৬১ জনের প্রাণ হারনোর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে সাহায্যের জন্য কলকাতা থেকে চিকিৎসক, চিকিৎসার নানা সরঞ্জাম পাঠানো হচ্ছে। সকালে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্লাটফর্ম থেকে রওনা হয় বিশেষ ট্রেন। এই ট্রেনেই চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে দুর্ঘটনাস্থলে। মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতাল থেকেও ৪০ জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বালেশ্বরে।   

অবশ্য শুক্রবার সন্ধেয় এই দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁরাই একে একে আহত যাত্রীদের বার করে আনতে শুরু করেন। আহতদের নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। চাদরে মুড়ে বার করা হয় পরপর মৃতদেহ। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছোন উদ্ধারকারী দলের সদস্য়রা। আহত যাত্রীদের উদ্ধারের জন্য় রাজ্য় সরকার ২৫টি অ্য়াম্বুল্য়ান্স পাঠায়। এছাড়া কয়েকটি বাসও পাঠানো হয় উদ্ধারকাজের জন্য়। 

আরও পড়ুন: যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget