এক্সপ্লোর

Modi-Putin: 'দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন জীবন', পুতিনের মুখে মোদি-স্তুতি

Modi Putin Meet Update : হাতে স্টিয়ারিং পুতিনের, পাশে মোদি, ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার রাষ্ট্রপ্রধান

নয়াদিল্লি :  দুদিনের সফরে রাশিয়ায় নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। আর সেখানে গিয়েই রাশিয়ার রাষ্ট্রপ্রধানের (Russian President Vladimir Putin) প্রশংসায় ভাসলেন তিনি। মোদি সে-দেশে পৌঁছনোর আগেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল ক্রেমলিন। পশ্চিমি দেশগুলিকে খোঁচা দিয়ে রাশিয়া বলেছিল, মোদি-পুতিনের এই সাক্ষাৎ নিয়ে তারা ঈর্ষান্বিত। রাশিয়ায় পৌঁছতে পুতিনের মুখ থেকে সরাসরি শুনলেন প্রশংসা। 

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়ায় গেলেন মোদি। আরও গুরুত্বপূর্ণ এই সফর, কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই মোদির প্রথম রাশিয়া সফর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে বারবার ভারত গুরুত্ব দিয়েছে কূটনৈতিক আলোচনার উপর। কেনওদিনই রাশিয়ার বিপক্ষে কথা বলেনি ভারত। আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। 

রাশিয়া সফরের প্রথম দিনে মোদির জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয় পুতিনের বাসভবনে। সেখানে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। করমর্দন ও আলিঙ্গনের পর দুজনে বসেন আলোচনায়। সেখানেই একে অপরের অকুণ্ঠ প্রশংসা করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, নরেন্দ্র মোদি তাঁর পুরো জীবনই দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।  মোদিও বলেন, দেশের মানুষের কাছে তিনি কৃতজ্ঞ, তাঁদের সেবা করার আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। 

সোমবার সাক্ষাতের শুরুতেই পুতিন মোদিকে তৃতীয়বার ক্ষমতায় ফেরার জন্য শুভেচ্ছা জানান। বলেন, তাঁর এই জয় এমনি-এমনি নয়। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এই জয়। তিনি আরও বলেন, ভারতের উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে মোদির স্বতন্ত্র চিন্তাভাবনা আছে। দেশের মানুষের স্বার্থে তিনি কঠিন সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন না। পুতিন আরও বলেন, মোদি সারাটা জীবনই দেশের জন্য কাজ করেছেন। দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। 

এদিন পুতিন মোকে কিছুটা সময় প্রেসিডেন্টের বাসভবন ঘুরিয়ে দেখান ইলেকট্রিক কারে বসিয়ে। তখন তাঁর হাতে ছিল স্টিয়ারিং। আর পাশে ছিলেন মোদি। তাঁরা বেশ কিছুটা সময় কথাবার্তা বলেন। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই সফরের পর রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। 

আরও পড়ুন : 

মাওবাদী বন্দি অর্ণব হয়েছিলেন PHD প্রবেশিকা পরীক্ষায় প্রথম, তারপরই স্থগিত কাউন্সেলিং 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget