এক্সপ্লোর

Wayanad Landslide: কেউ কি বেঁচে আছে ? ওয়েনাডে প্রাণের সাড়ার সম্ভাবনা থার্মাল রাডারে

Kerala Update: পাহাড় থেকে প্রবল তোড়ে জল-কাদা এসে ভাসিয়ে নিয়ে গেছে সব। কয়েকটা আস্ত গ্রাম আচমকা নেই হয়ে গিয়েছে। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ৩০০-র বেশি মানুষের।

কেরালা: ওয়েনাডজুড়ে স্বজন হারানোর যন্ত্রণা। দিকে দিকে হাহাকার। ভেসে গিয়েছে ঘরবাড়ি। জলের তোড়ে ভেসে গিয়েছে শেষ সম্বলটুকুও। পরিবার পরিজন হারিয়ে কার্যত একা হয়ে গিয়েছেন বহু মানুষ। এখনও প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছে প্রশাসন। এবার ওয়েনাডে প্রাণের সাড়ার সম্ভাবনা দিচ্ছে থার্মাল রাডার।

প্রাণের সাড়ার সম্ভাবনা?

সংবাদ সংস্থা IANS সূত্রে খবর, মুন্ডাক্কাইয়ে মাটির নিচে প্রাণের সন্ধান রয়েছে বলে সিগন্যাস দিচ্ছে থার্মাল রাডার। সংশ্লিষ্ট জায়গায় দুটি বাড়ি ছিল। এখনও পর্যন্ত নির্দিষ্ট জায়গার তিন জন নিখোঁজ রয়েছেন। ওই এলাকার বাসিন্দা এক শ্রমিক জানান, "আমার মা, দাদা এবং তার পরিবার সবাইকে হারিয়েছি। রাডারের সিগন্যাল দেখে এখন কিছুটা আশা করছি। আশা করি আমার মাকে পাওয়া গিয়েছে। আমার মা আমার সব কিছু। রাডার যে সিগন্যাল দেখাচ্ছে তাতে আশা করছি আমার মাকে চিহ্নিত করছে। 

যে সংস্থা এই রাডার নিয়ে কাজ করছে, তাদের দাবি, রাডারে সিগন্যাল নির্ভুল এবং স্পষ্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, 'থার্মাল রাডারের কিছু নিয়মবিধি আছে। সংকেত সাধারণত সঠিক হয়। অভিজ্ঞতা থেকে বলছি ৩ মিটার নিচে প্রাণের খোঁজ দিতে পারে।' সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে ওই চত্বর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু থার্মাল রাডারের ব্যাটারি শেষ হয়ে যায়। আপাতত চার্জ দেওয়া হচ্ছে। পরে আবার একইভাবে পরীক্ষা করা হবে। 

ধস-বিধ্বস্ত ওয়েনাডে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৩০০ ছাড়িয়ে গিয়েছে। কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভূমিধসে এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মাটি কাটার যন্ত্র দিয়ে নরম কাদামাটি সরাতেই উঠে আসছে দেহ আর দেহাংশ। যেন পুরোদস্তুর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাডের চুড়ালমালা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। মাটির নীচে কোথায় কোথায় মানুষ চাপা পড়ে রয়েছে তা চিহ্নিত করতে দিল্লি থেকে ড্রোন-নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির রাডার আনানো হচ্ছে। উদ্ধারকাজে ৬টি স্নিফারডগ আগে থেকেই রয়েছে। তামিলনাড়ু থেকে আরও ৪টি স্নিফার ডগ নিয়ে আসা হচ্ছে। ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ করেছে সেনাবাহিনী। চুড়ালমালা গ্রামে পাঠানো হয়েছে ২৫টির বেশি অ্যাম্বুল্যান্স। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Burdwan: দিনভর প্রবল বর্ষণ, জলমগ্ন এলাকা, অন্ডাল বিমানবন্দরে বাতিল ৪টি উড়ান

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget