এক্সপ্লোর

HS Result 2021 Controversy: প্রধান শিক্ষকদের সঙ্গে ৩০ জুলাই যোগাযোগ করুক অসন্তুষ্ট ছাত্রছাত্রীরা, বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে অসন্তোষ। ২৯ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। আজ সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদ্যালয়গুলিকে একথা বলা হয়েছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : উচ্চমাধ্যমিকে অকৃতকার্যদের রাজ্যজুড়ে বিক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এর পাশাপাশি আরও উদ্যোগ সংসদের। বিজ্ঞপ্তি জারি করে বিদ্যালয়গুলিকে বলা হয়েছে, ২৯ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে। এর পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের সঙ্গে ৩০ জুলাই যোগাযোগ করতে বলা হয়েছে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের। 

রাজ্যজুড়ে বিক্ষোভের মুখে আজ থেকে উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগপত্র নেওয়ার কাজ চলবে ৭ দিন। প্রসঙ্গত, কলকাতা থেকে বিভিন্ন জেলায়, ফলপ্রকাশের পর উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের অসন্তোষ ছড়িয়ে পড়েছিল রাজ্যজুড়ে। রবিবার রাস্তাঘাটে বিক্ষোভ বন্ধ হলেও, অসন্তোষ এতটুকু কমেনি। শনিবারই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষার্থীদের স্বার্থে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। তারপর সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সাত দিনের মধ্যে ফলাফল সংক্রান্ত অভিযোগ এবং আবেদন নথি সহকারে সংসদ অফিসে জানাতে হবে প্রধান শিক্ষকদের।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, ৪০টির বেশি স্কুলের তরফে অভিযোগ এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সেইমতো রবিবার ছুটির দিনেও সংসদে হাজির হয়েছিলেন সভাপতি মহুয়া দাস। তিনি বলেন, সবাই আসছে, জমা নিচ্ছি, স্কুলের মাধ্যমে আসতে হবে।

নম্বর কম আসায় আজ, সোমবারও ডোমকলের রাইপুর হাইস্কুলে তাণ্ডব চালায় একদল ছাত্র। টেবিল, বেঞ্চ ভাঙা হয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলের ভেতর আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ। পড়ুয়াদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়া হয়। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলের এক শিক্ষাকর্মী জানান, নম্বর পছন্দ না হলে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে পড়ুয়াদের। প্রধান শিক্ষক স্কুলে এলে পড়ুয়াদের সাথে আলোচনা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget