এক্সপ্লোর

ভারত কোভিড-১৯ সংক্রমণের সর্বোচ্চ পর্যায় থেকে অনেক দূরে, কার্যকর পদক্ষেপ করা হয়েছে, বললেন আইসিএমআরের বিশেষজ্ঞ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব অগ্রবাল দাবি করেন, ভারতে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর হার ২.৮২ শতাংশ। পৃথিবীতে সবচেয়ে কম মৃত্যুহারগুলির একটি।

নয়াদিল্লি: ভারত কোভিড-১৯ সংক্রমণের পিক অর্থাত সর্বোচ্চ পর্যায় থেকে এখনও অনেক দূরে বলে অভিমত জানালেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) –এর বিশেষজ্ঞ ডঃ নিবেদিতা গুপ্তা। মঙ্গলবার আইসিএমআর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে মারণ ভাইরাস প্রতিরোধে ভারতের গৃহীত পদক্ষেপগুলি কার্যকরী ভূমিকা নিয়েছে, মৃত্যুর হার কমানোয় খুব ভাল কাজে লেগেছে বলেও দাবি করেন তিনি। ভরসার সুরে ডঃ গুপ্তা বলেছেন, ‘কমিউনিটি ট্রান্সমিশন’ বা ‘গোষ্ঠী সংক্রমণ’ শব্দের পরিবর্তে আমাদের রোগটা কতটা ছড়াল, সেটা বোঝা দরকার। আমরা পিক অর্থাত চরম পরিস্থতি থেকে অনেক দূরে রয়েছি। রোগ দমনে আমাদের পদক্ষেপগুলি কার্যকর হয়েছে। মৃত্যু কমানোয় ভারতের ভূমিকা খুবই ভাল। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব অগ্রবাল দাবি করেন, ভারতে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর হার ২.৮২ শতাংশ। পৃথিবীতে সবচেয়ে কম মৃত্যুর হার যেসব দেশে, তাদের মধ্যে আছে ভারত। দেশে কোভিড-১৯ এ ৭৩ শতাংশ মৃত্যু ঘটেছে সেইসব রোগীর যাদের মধ্যে কো-মর্বিডিটি অর্থাত আনুষঙ্গিক নানা উপসর্গ ছিল। তিনি আরও জানান, ভারতের কোভিড-১৯ মৃত্যুর ৫০ শতাংশ হয়েছে দেশের জনসংখ্যার ১০ শতাংশের মধ্যে। সারা দেশে এপর্যন্ত ৯৫৫২৭ জন করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন বলে জানান তিনি। বলেন, রিকভারি রেট অর্থাত সুস্থ হয়ে ওঠার হার ৪৮.০৭ শতাংশ। দেশে কোভিড-১৯ টেস্টিংয়ে আগের চেয়ে আরও গতি এসেছে বলে দাবি করেন ডঃ গুপ্তা। তিনি বলেন, টেস্টিং বেড়েছে। এখন আমরা প্রতিদিন ১ লক্ষ ২০ হাজার টেস্ট করছি। রাজ্য সরকারগুলিকে কোভিড-১৯ সংক্রমণের ট্র্যাজেকটরি অর্থাত্ গতিবিধি বিশ্লেষণ করতে বলা হয়েছে বলে জানান অগ্রবাল। বলেন, কোনও রাজ্য যদি মনে করে, অস্থায়ী ভিত্তিতে কোভিড-১৯ কেয়ার সেন্টার তৈরি করা প্রয়োজন, তারা করতেই পারে। মঙ্গলবারের হিসাব, ভারতে নোভেল করোনাভাইরাস সংক্রমণ সংখ্যা বেড়ে হয়েছে ১৯৮৭০৬। এপর্যন্ত মারা গিয়েছেন ৫৫৯৮ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget