এক্সপ্লোর

Cyclone Remal Update: রেমালের দাপট ওপার বাংলাতেও, বাংলাদেশে বাড়ছে মৃতের সংখ্যা

Bangladesh Remal Effect: গতকাল সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয় রেমালের।

কলকাতা: ঘূর্ণিঝড়ের রেমালের (Cyclone Remal Update) তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ওপার বাংলাতেও। বাংলাদেশে রেমালের বলি ১০। বাংলাদেশের ১৯টি জেলার সবথেকে বেশি ক্ষতি হয়েছে। 

বাংলাদেশে রেমালের তাণ্ডব: বাংলাদেশের সংবাদ সংস্থা BD News সূত্রে খবর, দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তরফে জানানো হয়েছে এক শিশু ও এক মহিলা সহ মোট দশ জনের মৃত্যু হয়েছে। গাছ উপরে পড়া সহ জলোচ্ছ্বাস, দেওয়াল ধসে এবং ত্রাণ কেন্দ্রে যাওয়ার পথে সংশ্লিষ্টদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে ৩৫ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ১ লক্ষের বেশি। দেশের ১৯টি জেলা রেমালের তাণ্ডবে বিপর্যস্ত।  BD News -এর সংবাদ অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, আগের তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও জল জমে আছে বহু জায়গায়। মাছের ভেড়ি এবং প্রচুর গাছ নষ্ট হয়ে গিয়েছে। 

দুর্গতদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। সংবাদ সংস্থা BD News সূত্রে জানা গিয়েছে, প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় প্রায় সাড়ে ৯হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে। আর তাতে আশ্রয় নিয়েছেন ৮ লক্ষেরও বেশি মানুষ। নিরাপদ স্থানে রাখা হয়েছে ৫২ হাজারের বেশি গবাদি পশুকে। ঘূর্ণিঝড়ে বিপর্যস্তদের জন্য চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে ১৪০০ মেডিক্যাল টিম কাজ করছে। দুর্গতদের জন্য সব মিলিয়ে প্রায় ৪ কোটি টাকা খরচ করা হয়েছে। সাড়ে ৫ হাজার টন চাল, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশুদের খাবারের জন্য দেড় কোটি টাকা দেওয়া হয়েছে। 

এদিকে রেমালের দাপটে লন্ডভন্ড দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গত রাতে রেমাল আছড়ে পড়ার রাতভর চলেছে তার তাণ্ডব। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী জেলাগুলি। ভেঙে গিয়েছে নদী বাঁধ। এখনও একাধিক জায়গায় জমে রয়েছে জল। আর এই রেমাল-দুর্যোগে এরাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। মহেশতলায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মহিলার। মেমারি ও পানিহাটিতে মৃত্য়ু বাবা-ছেলে সহ ৩ জনের। মৌসুনি দ্বীপে গাছ ভেঙে মৃত্যু বৃদ্ধার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Cyclone Remal Update: 'পুরো সহযোগিতা করব,' রেমালে বিপর্যস্তদের আশ্বাস মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget